ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
ত্রুটি সারিয়ে বিদ্যুৎ উৎপাদনে বড়পুকুরিয়া অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেসে ৫০০ শয্যার ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়ের সময় অসুস্থ হয়ে দৌড়বিদের মৃত্যু ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস ২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ নারী চিকিৎসকদের স্যার-ম্যাডাম সম্বোধনের নির্দেশনা, মুরাদনগর হাসপাতালে হাতে লেখা নোটিশ ঘিরে বিতর্ক গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, দীর্ঘ সংগ্রামে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক উত্তরাধিকার ১৫ আগস্ট ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা

অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

অর্থের অভাবে দেশের কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার, ১৫ আগস্ট সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। একই সঙ্গে আগামী অক্টোবর মাসে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, অর্থের অভাবে কেউ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে ব্যবস্থা করা হবে। দেশে এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যাতে চিকিৎসার জন্য মানুষকে বিদেশে যেতে না হয়।

আরও পড়ুন  জাতিসংঘের সহকারী মহাসচিব ঢাকায়, জলবায়ু ও উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্তের আশা

এর আগে শনিবার সকাল ১০টায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নবনির্মিত ১৫তলা ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

পরে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন ভবনে ৫০০ শয্যা যুক্ত হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা বেড়ে ১ হাজারে দাঁড়িয়েছে। দেশে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করার লক্ষ্যেই এই নতুন শয্যা যুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই। ২০১২ সালে ১০তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির চিকিৎসাসেবা শুরু হয়। পরে রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা সম্প্রসারণের জন্য আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার নবনির্মিত ১৫তলা ভবনের মাধ্যমে আরও ৫০০ শয্যা যুক্ত হলো।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

অর্থের অভাবে দেশের কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার, ১৫ আগস্ট সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। একই সঙ্গে আগামী অক্টোবর মাসে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, অর্থের অভাবে কেউ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে ব্যবস্থা করা হবে। দেশে এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যাতে চিকিৎসার জন্য মানুষকে বিদেশে যেতে না হয়।

আরও পড়ুন  স্বাস্থ্যসেবায় নিরাপত্তা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্র উপদেষ্টা