ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী মেসির ক্যারিয়ারের নেপথ্যের কারিগর হোর্হে মেসির মৃ/ত্যু মোটরসাইকেলের ধা*ক্কা*য় ঠাকুরগাঁওয়ে পথচারীসহ ২ জন নি*হ*ত আ: লীগ ও হাসিনার রাজনৈতিক দা*ফন হয়েছে: সালাহউদ্দিন হরমুজ প্রণালির সংকটে ইরাকের তেল রপ্তানি কমেছে ৭৫ শতাংশ কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি হয়েছে ৪৮ লাখ জাপানে তাণ্ডব চালিয়ে চীনের পূর্ব উপকূলের দিকে টাইফুন ডলফিন ‘সিলেটে দুই বাসের সং/ঘ/র্ষে নি/হ/তদের পরিবার পাবে ৫ লাখ করে টাকা’ জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 2

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। রোববার (৯ আগস্ট) এক দিনের সফরে তিনি কক্সবাজারের মহেশখালী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

চূড়ান্ত সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ৯টায় মহেশখালীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর দুপুর ১২টায় হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে ত্রাণ বিতরণের পাশাপাশি ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়ার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন  কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

দুপুর ১টায় প্রধানমন্ত্রী ফটিকছড়িতে যাবেন। সেখানে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এরপর হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।

পরে জেলা পরিষদ ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতির পর হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর নির্মাণের সহায়তা হিসেবে প্রতি পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে এই অনুদান দেওয়া হবে।

একই অনুষ্ঠানে ১৫ জন প্রতিবন্ধীকে শুভেচ্ছা উপহার হিসেবে প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়ার কথা রয়েছে।

সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর রাত ৯টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়ার কথা রয়েছে তাঁর।

নিউজটি শেয়ার করুন

আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:৫০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। রোববার (৯ আগস্ট) এক দিনের সফরে তিনি কক্সবাজারের মহেশখালী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

চূড়ান্ত সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ৯টায় মহেশখালীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর দুপুর ১২টায় হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে ত্রাণ বিতরণের পাশাপাশি ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়ার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন  ভূমিসেবাকে সম্পূর্ণ দুর্নীতি ও হয়রানিমুক্ত করার ঘোষণা প্রধানমন্ত্রীর