ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সৌদি আরবে বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান রিয়াদ দূতাবাসের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 41

ছবি সংগৃহীত

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। মধ্যপ্রাচ্যের বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সেখানকার সকল বাংলাদেশিকে স্থানীয় আইনকানুন কঠোরভাবে মেনে চলা এবং সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঝুঁকিপূর্ণ ও জনবহুল এলাকাগুলো আপাতত এড়িয়ে চলা উচিত। একই সঙ্গে নিজেদের ব্যক্তিগত নিরাপত্তাকে প্রাধান্য দিতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন  মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক: ব্যাপক ধরপাকড় অভিযান

বিজ্ঞপ্তিতে বিশেষ জোর দিয়ে বলা হয়েছে, সৌদির নিরাপত্তা বা বর্তমান পরিস্থিতি সম্পর্কিত কোনো সংবাদ, ছবি কিংবা ভিডিও ধারণ করা এবং তা কাউকে পাঠানো বা ফেসবুক, ইউটিউব, এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা সৌদি আরবের আইনে মারাত্মক অপরাধ। এমনকি এসব সংবেদনশীল ছবি বা ভিডিও নিজের মোবাইল ফোনে সংরক্ষণ করা অথবা অন্যদের সাথে আদান-প্রদান করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

যেকোনো জরুরি সহায়তা বা প্রয়োজনে প্রবাসীদের দূতাবাসের নির্দিষ্ট হটলাইন ও টোল ফ্রি নম্বরগুলোতে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমবিষয়ক সহায়তার জন্য টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৫, পাসপোর্ট সংক্রান্ত তথ্যের জন্য টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৬, কূটনৈতিক বিভাগের জন্য টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৪ এবং মৃত্যুজনিত জরুরি তথ্যের জন্য +৯৬৬৫৭০২১২১৮০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সৌদি আরবের আইন ও সামাজিক শৃঙ্খলা বজায় রেখে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান রিয়াদ দূতাবাসের

আপডেট সময় ০৯:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। মধ্যপ্রাচ্যের বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সেখানকার সকল বাংলাদেশিকে স্থানীয় আইনকানুন কঠোরভাবে মেনে চলা এবং সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঝুঁকিপূর্ণ ও জনবহুল এলাকাগুলো আপাতত এড়িয়ে চলা উচিত। একই সঙ্গে নিজেদের ব্যক্তিগত নিরাপত্তাকে প্রাধান্য দিতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন  নির্ধারিত সময়ে পণ্য খালাস না করলে তিনগুণ জরিমানা ধার্য হবে: নৌ পরিবহন উপদেষ্টার সতর্কবার্তা