ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

একদিনের সফরে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 53

ছবি সংগৃহীত

একদিনের সফরে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে সড়কপথে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে পৌঁছান তিনি। সফরকালে বৃক্ষরোপণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সোমবার সকাল ৬টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন  প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

বরিশাল সফরের কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচি।

এছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

একদিনের সফরে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৩২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

একদিনের সফরে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে সড়কপথে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে পৌঁছান তিনি। সফরকালে বৃক্ষরোপণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সোমবার সকাল ৬টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন  দেশকে আরও সবুজ করতে হবে : প্রধানমন্ত্রী