ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 119

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো নিজের জন্মভূমি ও পৈতৃক জেলা বগুড়ায় সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে তিনি সড়কপথে ঢাকা থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া শহরের সার্কিট হাউজে এসে পৌঁছান। তার এই সফরকে ঘিরে জেলাজুড়ে অভাবনীয় উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই শহরের প্রতিটি প্রবেশপথে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে ভিড় জমান এবং রাজপথে সাধারণ মানুষের ঢল নামে।

প্রধানমন্ত্রীর এই সফরের তালিকায় রয়েছে বেশ কিছু জনগুরুত্বপূর্ণ ও আধুনিক উন্নয়নমূলক কর্মসূচি। বেলা ১১টায় তিনি বগুড়া জজ আদালতে ডিজিটাল বিচার ব্যবস্থার অংশ হিসেবে ‘ই-বেইল বন্ড’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর পরপরই তিনি বগুড়াবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন এবং এই নতুন প্রশাসনিক কাঠামোর আনুষ্ঠানিক কার্যক্রমের ঘোষণা দেবেন।

আরও পড়ুন  বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন, বিশ্বকাপ নিয়ে আইসিসিকে চাপে ফেলতে চান রশিদ লতিফ

সফরের দ্বিতীয়ার্ধে প্রধানমন্ত্রী তার নিজ এলাকা গাবতলী উপজেলায় যাবেন। সেখানে তিনি স্থানীয় কৃষি ও পরিবেশ উন্নয়নে খাল খনন কর্মসূচির শুভ সূচনা করবেন। এছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করতে ফ্যামিলি কার্ড বিতরণ এবং জনস্বাস্থ্য রক্ষায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন তিনি। উন্নয়নমূলক কাজ শেষে তিনি তার পৈতৃক বাড়িতে কিছুটা সময় কাটাবেন।

সফরের শেষ পর্যায়ে বিকেল ৪টায় জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য রাখার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে বগুড়া শহর ও এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

আপডেট সময় ১১:১৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো নিজের জন্মভূমি ও পৈতৃক জেলা বগুড়ায় সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে তিনি সড়কপথে ঢাকা থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া শহরের সার্কিট হাউজে এসে পৌঁছান। তার এই সফরকে ঘিরে জেলাজুড়ে অভাবনীয় উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই শহরের প্রতিটি প্রবেশপথে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে ভিড় জমান এবং রাজপথে সাধারণ মানুষের ঢল নামে।

প্রধানমন্ত্রীর এই সফরের তালিকায় রয়েছে বেশ কিছু জনগুরুত্বপূর্ণ ও আধুনিক উন্নয়নমূলক কর্মসূচি। বেলা ১১টায় তিনি বগুড়া জজ আদালতে ডিজিটাল বিচার ব্যবস্থার অংশ হিসেবে ‘ই-বেইল বন্ড’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর পরপরই তিনি বগুড়াবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন এবং এই নতুন প্রশাসনিক কাঠামোর আনুষ্ঠানিক কার্যক্রমের ঘোষণা দেবেন।

আরও পড়ুন  নেপাল ও বাংলাদেশের জেন-জি রাজনীতির ভিন্নতা: বিবিসির বিশ্লেষণ