ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মাদক মলামার জট কমাতে কক্সবাজারে রাসায়নিক পরীক্ষাগার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 48

ছবি সংগৃহীত

কক্সবাজারে নির্মাণাধীন আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার চালু হলে মাদকসংক্রান্ত মামলার জট কমবে এবং উদ্ধার হওয়া মাদকের নমুনা পরীক্ষা ও প্রতিবেদন দাখিলের সময়ও হ্রাস পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৭ আগস্ট) সকালে কক্সবাজারে নির্মাণাধীন পরীক্ষাগারটি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেবল অবকাঠামো নির্মাণেই সরকারের পরিকল্পনা সীমাবদ্ধ নয়; কক্সবাজারকে ঘিরে বর্তমান সরকারের দীর্ঘমেয়াদি ও বৃহৎ পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন  মাদকের প্রতিবাদ করায় নরসিংদীতে মসজিদের ইমামের ওপর হামলা, এলাকায় উত্তেজনা

তিনি আরও বলেন, সমুদ্রসম্পদ এবং গভীর সমুদ্রবন্দরের সম্ভাবনাকে কার্যকরভাবে কাজে লাগানো গেলে দেশ উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব অর্জন করতে পারবে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সময় পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হবে। প্রকৃতিকে সংরক্ষণ করেই অবকাঠামো নির্মাণের নির্দেশনা দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

মাদক মলামার জট কমাতে কক্সবাজারে রাসায়নিক পরীক্ষাগার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:২২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

কক্সবাজারে নির্মাণাধীন আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার চালু হলে মাদকসংক্রান্ত মামলার জট কমবে এবং উদ্ধার হওয়া মাদকের নমুনা পরীক্ষা ও প্রতিবেদন দাখিলের সময়ও হ্রাস পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৭ আগস্ট) সকালে কক্সবাজারে নির্মাণাধীন পরীক্ষাগারটি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেবল অবকাঠামো নির্মাণেই সরকারের পরিকল্পনা সীমাবদ্ধ নয়; কক্সবাজারকে ঘিরে বর্তমান সরকারের দীর্ঘমেয়াদি ও বৃহৎ পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন  মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাচ্ছেন আধুনিক অস্ত্র, সংশোধন হচ্ছে আইন