ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

মাদকের প্রতিবাদ করায় নরসিংদীতে মসজিদের ইমামের ওপর হামলা, এলাকায় উত্তেজনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 144

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় এক মসজিদের ইমামের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে এই ঘটনা ঘটে। আহত ইমাম মো. নাহিদ হাসানকে (২০) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী নাহিদ হাসান সিরাজনগর নয়াচর গ্রামের জাকির হোসেনের ছেলে এবং স্থানীয় নামাপাড়া পাঞ্জেগানা জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্বরত। পরিবারের দাবি, এলাকায় দীর্ঘ দিন ধরে একদল যুবক প্রকাশ্যে মাদক সেবন ও কেনাবেচা করে আসছিল। নৈতিক ও সামাজিক অবস্থান থেকে নাহিদ হাসান এর প্রতিবাদ করে আসছিলেন, যা নিয়ে মাদকাসক্ত ওই চক্রটি তার ওপর ক্ষুব্ধ ছিল।

স্বজনদের অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার সকালে নাহিদ হাসান তার ভাগ্নিকে নিয়ে ওষুধ কেনার উদ্দেশ্যে বাজারে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ছুরি ও চাপাতির আঘাতে তাকে গুরুতর জখম করা হয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন  রূপগঞ্জে ফসলি জমি কেটে বালুভরাট, প্রতিবাদে মানববন্ধন ক্ষতিগ্রস্ত কৃষকদের

হামলার ঘটনায় স্থানীয় সুলাইমান, সিয়াম, প্রান্ত, সাগর, মারুফ ও সোহানসহ ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আহতের পরিবার। তারা জানিয়েছেন, এই নৃশংস হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত কয়েকজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

মাদকের প্রতিবাদ করায় নরসিংদীতে মসজিদের ইমামের ওপর হামলা, এলাকায় উত্তেজনা

আপডেট সময় ০৪:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

নরসিংদীর রায়পুরায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় এক মসজিদের ইমামের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে এই ঘটনা ঘটে। আহত ইমাম মো. নাহিদ হাসানকে (২০) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী নাহিদ হাসান সিরাজনগর নয়াচর গ্রামের জাকির হোসেনের ছেলে এবং স্থানীয় নামাপাড়া পাঞ্জেগানা জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্বরত। পরিবারের দাবি, এলাকায় দীর্ঘ দিন ধরে একদল যুবক প্রকাশ্যে মাদক সেবন ও কেনাবেচা করে আসছিল। নৈতিক ও সামাজিক অবস্থান থেকে নাহিদ হাসান এর প্রতিবাদ করে আসছিলেন, যা নিয়ে মাদকাসক্ত ওই চক্রটি তার ওপর ক্ষুব্ধ ছিল।

স্বজনদের অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার সকালে নাহিদ হাসান তার ভাগ্নিকে নিয়ে ওষুধ কেনার উদ্দেশ্যে বাজারে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ছুরি ও চাপাতির আঘাতে তাকে গুরুতর জখম করা হয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন  নোয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক