ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নতুন বাংলাদেশ গঠনে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 42

ছবি সংগৃহীত

আইনের শাসন প্রতিষ্ঠা, সেবার মানসিকতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি দূর করে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো নাগরিক অতীতের মতো নির্যাতনের শিকার না হন।

শনিবার, ২ আগস্ট রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চ্যামনি মেমোরিয়াল হলে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ফেনী জেলা আ.লীগের শাহজাহান গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে গুম, নিখোঁজ, বিচারবহির্ভূত নিপীড়ন এবং রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, বিচারহীনতার সংস্কৃতি দূর করতে হবে এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার দীর্ঘ কারাবাস ও নির্যাতনের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, ম্যান্ডেলা প্রতিশোধের পরিবর্তে জাতীয় ঐক্যের পথ বেছে নিয়েছিলেন। সেই উদাহরণ অনুসরণ করে প্রতিশোধের রাজনীতি পরিহার করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, গত পাঁচ থেকে ছয় মাসে দেশের কোনো আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে হেফাজতে মৃত্যু, গুম বা অযাচিত নিপীড়নের কোনো রেকর্ড নেই। তার ভাষ্য অনুযায়ী, প্রয়োজনীয় রুটিন অপারেশন এবং আত্মরক্ষার অধিকারের আওতায় যতটুকু বলপ্রয়োগ প্রয়োজন, তার বাইরে পুলিশ কোনো অন্যায় পদক্ষেপ নেয়নি। একই সঙ্গে তিনি নির্দেশনা দেন, অপরাধীরা যেন কোনোভাবেই আইনের ফাঁক গলে পার না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

দক্ষ, পেশাদার ও দূরদর্শী পুলিশ প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু একাডেমিক সাফল্য অর্জন যথেষ্ট নয়; জনসেবার মানসিকতা ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনও সমান গুরুত্বপূর্ণ। তিনি প্রশিক্ষণরত কর্মকর্তাদের বয়স ও চাকরিজীবনের বাস্তবতা বিবেচনায় তাদের জন্য ন্যায়সঙ্গত সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন একাডেমির অতিরিক্ত ডিআইজি আবদুল আজিজ।

সনদ বিতরণ অনুষ্ঠানে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সম্পন্নকারী নবীন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ পুলিশ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

নতুন বাংলাদেশ গঠনে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ০৪:২৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

আইনের শাসন প্রতিষ্ঠা, সেবার মানসিকতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি দূর করে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো নাগরিক অতীতের মতো নির্যাতনের শিকার না হন।

শনিবার, ২ আগস্ট রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চ্যামনি মেমোরিয়াল হলে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফেরাতে অনুরোধপত্র পাঠিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী