ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সম্পত্তি রক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ ১৪৯ বছর পর টেস্টে নতুন ইতিহাস গড়লেন জো রুট শিশু ধর্ষণ মামলায় চট্টগ্রামে প্রতিবেশীর আমৃত্যু কারাদণ্ড ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে মেধার অভাব নেই, প্রয়োজন গবেষণার সুযোগ: মাহদী আমিন গ্যাস সংকটের মূল কারণ অনুসন্ধান ও উত্তোলনে ঘাটতি: একান্ত সাক্ষাৎকারে ড. বদরুল ইমাম গালিগালাজ আর গঠনমূলক সমালোচনা এক বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

যে সব এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 45

ছবি সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লার কয়েকটি এলাকায় মঙ্গলবার টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

মঙ্গলবার, ২৮ জুলাই সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন  রূপপুর প্রকল্প, ২০২৭ সালের মধ্যে লক্ষ্য ১২০০ মেগাওয়াট

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী এবং আশপাশের এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া বুধবার, ২৯ জুলাই একই সময় কুমিল্লা ক্যান্টনমেন্ট, চাঁদিনা ও আশপাশের এলাকায়ও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

যে সব এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আপডেট সময় ১১:৫৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লার কয়েকটি এলাকায় মঙ্গলবার টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

মঙ্গলবার, ২৮ জুলাই সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন  গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ