ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
বেনজীরকে ফেরাতে নীতিগত সম্মতি, অতিরিক্ত তথ্য চেয়েছে দুবাই পুলিশ প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎

গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 384

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংকটের কারণে মাত্র ৩৮ দিনের মধ্যে আবারও বন্ধ হয়ে গেল ইউরিয়া উৎপাদন। ১ মার্চ রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কারখানা কর্তৃপক্ষ উৎপাদন স্থগিত করে।

গত বছর ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ না থাকায় সার উৎপাদন বন্ধ ছিল। তবে শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের পর ১৫ নভেম্বর গ্যাস সরবরাহ পুনরায় শুরু করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বাকগ্যাস)। এরপর সকল প্রক্রিয়া শেষ করে ২৩ জানুয়ারি থেকে উৎপাদন শুরু হয়।

আরও পড়ুন  গ্যাস সংকটে নতুন উদ্যোগ: ৩১টি কূপ সংস্কারে সরকারির পদক্ষেপ

আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন প্রায় ১,১৫০ টন ইউরিয়া উৎপাদন সম্ভব হলেও স্বাভাবিক উৎপাদন চলতে গ্যাসের চাহিদা থাকে প্রায় ৪৮ মিলিয়ন ঘনফুট। যদিও গ্যাস সংযোগ পুনরায় শুরু হয়, তবে চাপ কম থাকায় উৎপাদন পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। অবশেষে শনিবার সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয় এবং রাত থেকেই ইউরিয়া উৎপাদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) এ. বি. মাহমুদ জানান, গ্যাস ছাড়া সার উৎপাদন সম্ভব নয়, তাই কারখানার কার্যক্রম বন্ধ করা হয়েছে। তবে উৎপাদন কবে আবার শুরু হবে, তা নিয়ে কোনো স্পষ্ট তথ্য নেই।

বাকগ্যাসের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী জাহিদুর রেজা বলেন, সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। কবে আবার সরবরাহ শুরু হবে, তা সরকারই সিদ্ধান্ত নেবে এবং হয়তো চলতি মৌসুমে গ্যাস সংযোগ প্রদান করা হবে না।

এই নতুন সংকটের কারণে কৃষকদের কাছে সার সরবরাহে আরও সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ

আপডেট সময় ০৪:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংকটের কারণে মাত্র ৩৮ দিনের মধ্যে আবারও বন্ধ হয়ে গেল ইউরিয়া উৎপাদন। ১ মার্চ রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কারখানা কর্তৃপক্ষ উৎপাদন স্থগিত করে।

গত বছর ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ না থাকায় সার উৎপাদন বন্ধ ছিল। তবে শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের পর ১৫ নভেম্বর গ্যাস সরবরাহ পুনরায় শুরু করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বাকগ্যাস)। এরপর সকল প্রক্রিয়া শেষ করে ২৩ জানুয়ারি থেকে উৎপাদন শুরু হয়।

আরও পড়ুন  গ্যাস সংকটে বন্ধ বড় পাঁচ সার কারখানা, প্রতিদিন উৎপাদন ক্ষতি হাজার টন