ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ১৩ বছরের কিশোরীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 45

ছবি: সংগৃহীত

টঙ্গীতে চলন্ত ট্রেনের ধাক্কায় আরবি (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার, ১৫ জুলাই রাত পৌনে ৮টার দিকে বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।

নিহত আরবি কুমিল্লার হোমনা উপজেলার প্রবাসী মো. সরোয়ারের মেয়ে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুই দিন আগে সে কুমিল্লা থেকে টঙ্গীতে ফুফুর বাসায় বেড়াতে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার পর বাসার পাশের রেললাইনে ঘুরতে গেলে অসাবধানতাবশত ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় আরবি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  হাতিয়ার কিশোরীকে নির্যাতন ও অপহরণ : চট্টগ্রামে অভিযুক্ত আটক

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর আলম হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ১৩ বছরের কিশোরীর

আপডেট সময় ১০:২৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬