ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, বন্ধু হাসপাতালে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 208

ছবি: প্রতিকী

রাজধানীর তেজগাঁওয়ে মধ্যরাতে ট্রাকের ধাক্কায় শাহরিয়ার ইমন (১৮) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ইমনের বন্ধু ওমর ফারুক (২০) আহত হয়েছেন। ঘটনার পর পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

নিহত শাহরিয়ার ইমন রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি মুগদা মান্ডা মধ্যপাড়া এলাকার বাসিন্দা মৃত হযরত আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে মামার মোটরসাইকেল নিয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন ইমন। রাত ২টার দিকে তারা দুর্ঘটনার খবর পান এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ইমনের মরদেহ শনাক্ত করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত পৌনে ২টার দিকে তেজগাঁও এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন  দক্ষিণ সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব: মৃত্যু বেড়ে ৮৩, আক্রান্ত ১,৩৫১

বর্তমানে ইমনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায়, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় নিহতের পরিবার ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, বন্ধু হাসপাতালে

আপডেট সময় ১২:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে মধ্যরাতে ট্রাকের ধাক্কায় শাহরিয়ার ইমন (১৮) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ইমনের বন্ধু ওমর ফারুক (২০) আহত হয়েছেন। ঘটনার পর পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

নিহত শাহরিয়ার ইমন রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি মুগদা মান্ডা মধ্যপাড়া এলাকার বাসিন্দা মৃত হযরত আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে মামার মোটরসাইকেল নিয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন ইমন। রাত ২টার দিকে তারা দুর্ঘটনার খবর পান এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ইমনের মরদেহ শনাক্ত করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত পৌনে ২টার দিকে তেজগাঁও এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ফার্মগেটে লাব্বাইক বাসের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের