ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

শিক্ষক নিবন্ধন: অনুপস্থিত প্রার্থীদের জন্য ফের মৌখিক পরীক্ষার সুযোগ আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / 411

ছবি সংগৃহীত

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। যেসব প্রার্থী নির্ধারিত তারিখে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার আয়োজন করেছে কর্তৃপক্ষ।

আজ রোববার, ২৩ মার্চ সকাল ১০টায় এনটিআরসিএ কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এনটিআরসিএ পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত গেজেটের পরই: সিইসি

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩-এর লিখিত অংশে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ২০২৪ সালের ২৭ অক্টোবর থেকে শুরু হয়। কিন্তু কিছু প্রার্থী নানা কারণে নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে না পারায় তারা লিখিতভাবে পুনরায় পরীক্ষার আবেদন জানান। সেই আবেদন বিবেচনায় নিয়ে এনটিআরসিএ আজ তাদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ দিয়েছে।

প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণে বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতার সব মূল সনদপত্র ও নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধন সনদ এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র।

এনটিআরসিএ জানিয়েছে, কোনো ধরণের বিভ্রান্তি এড়াতে প্রার্থীরা পরীক্ষার আগে www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd এই দুটি ওয়েবসাইটে ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।

প্রার্থীদের নির্ধারিত সময়ে যথাযথ কাগজপত্রসহ এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

অনুপস্থিত প্রার্থীদের জন্য এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে। অনেকেই মনে করছেন, এটি একটি মানবিক সিদ্ধান্ত যা শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের প্রতি এনটিআরসিএ’র দায়িত্বশীলতার প্রকাশ।

এখন দেখার বিষয়, পুনরায় এই পরীক্ষার সুযোগ কাজে লাগিয়ে কতজন প্রার্থী তাদের স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যেতে পারেন।

নিউজটি শেয়ার করুন

শিক্ষক নিবন্ধন: অনুপস্থিত প্রার্থীদের জন্য ফের মৌখিক পরীক্ষার সুযোগ আজ

আপডেট সময় ১২:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। যেসব প্রার্থী নির্ধারিত তারিখে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার আয়োজন করেছে কর্তৃপক্ষ।

আজ রোববার, ২৩ মার্চ সকাল ১০টায় এনটিআরসিএ কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এনটিআরসিএ পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার