ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

নীলফামারীতে ট্রাকচাপায় দুই ভাই নিহত: আহত মা-সহ ৩ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 1

ছবি সংগৃহীত

নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে পাথরবোঝাই একটি দ্রুতগতির ট্রাকের চাপায় আপন দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. সিহাব হোসেন (১৯) এবং তার ছোট ভাই মো. সোয়াদ (৬)। তারা নীলফামারী জেলা সদরের পশ্চিম কুচিয়ার মোড় এলাকার মৃত তরিকুল ইসলাম বাবুর সন্তান। এই ঘটনায় নিহতদের মা এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  নীলফামারীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ে এসএসসিতে সবাই ফেল, বইছে সমালোচনার ঝড়

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রাতে পরিবারসহ বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে আসা একটি মালবাহী ডাম্প ট্রাক তাদের বহনকারী যানটিকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে।

দুর্ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা মহাসড়কে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। ক্ষুব্ধ জনতা মরদেহ হাসপাতালে নেওয়ার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেন এবং পরবর্তীতে তারা নিজ দায়িত্বেই দাফনের জন্য মরদেহ নিয়ে যান। পরে প্রশাসনের হস্তক্ষেপে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গভীর রাতে পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই ভাই মারা গেছেন। এ ঘটনায় ট্রাকচালক ও ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।” মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

নীলফামারীতে ট্রাকচাপায় দুই ভাই নিহত: আহত মা-সহ ৩ জন

আপডেট সময় ০১:২১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে পাথরবোঝাই একটি দ্রুতগতির ট্রাকের চাপায় আপন দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. সিহাব হোসেন (১৯) এবং তার ছোট ভাই মো. সোয়াদ (৬)। তারা নীলফামারী জেলা সদরের পশ্চিম কুচিয়ার মোড় এলাকার মৃত তরিকুল ইসলাম বাবুর সন্তান। এই ঘটনায় নিহতদের মা এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ডিএনসিসির ২ পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু