ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 183

ছবি সংগৃহীত

ভারতের ছত্তিশগড় রাজ্যের সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১১ জন নিহতের খবর পাওয়া গেছে এবং গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২২ জন শ্রমিক। মঙ্গলবার দুপুরে জেলার সিংঘিতারাই অঞ্চলে অবস্থিত বেদান্ত শিল্পগোষ্ঠীর মালিকানাধীন একটি বিদ্যুৎকেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই তাপ বিদ্যুৎকেন্দ্রটি ২০২৫ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছিল। বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

আরও পড়ুন  রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত দুই পাইলট

সাক্তি জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর ঘটনার ভয়াবহতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণের তীব্রতায় চারজন শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকি সাতজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত ২২ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর মালিকানাধীন প্রতিষ্ঠান বেদান্ত শিল্পগোষ্ঠী এক বিবৃতিতে জানায়, বিদ্যুৎকেন্দ্রটির বয়লার ইউনিট সরাসরি তারা পরিচালনা করত না। এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড (এনজিএসএল) নামে একটি সহযোগী প্রতিষ্ঠান এর রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে ছিল। তবে বেদান্তের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। তিনি বিষয়টিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ হিসেবে অভিহিত করে বলেন, “নিহতদের পরিবারের পাশে রয়েছে সরকার। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রাথমিকভাবে বয়লারের অতিরিক্ত চাপ বা কারিগরি ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পুরো বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে এবং ফরেনসিক দল তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু

আপডেট সময় ১০:৫৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ভারতের ছত্তিশগড় রাজ্যের সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১১ জন নিহতের খবর পাওয়া গেছে এবং গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২২ জন শ্রমিক। মঙ্গলবার দুপুরে জেলার সিংঘিতারাই অঞ্চলে অবস্থিত বেদান্ত শিল্পগোষ্ঠীর মালিকানাধীন একটি বিদ্যুৎকেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই তাপ বিদ্যুৎকেন্দ্রটি ২০২৫ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছিল। বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

আরও পড়ুন  সুনামগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩