ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

নীলফামারীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ে এসএসসিতে সবাই ফেল, বইছে সমালোচনার ঝড়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 672

ছবি সংগৃহীত

নীলফামারী জেলার ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র দুইজন শিক্ষার্থী।দুঃখজনকভাবে, কেউই পাস করতে পারেনি। ফলে সমালোচনার ঝড় বইছে পুরো উপজেলায়।

রোববার (১২ মে) সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপরই জানা যায়, পুরো উপজেলায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান শূন্য পাসের তালিকায় রয়েছে, তার মধ্যে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ের নামও রয়েছে।

আরও পড়ুন  নীলফামারীতে ২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১২ জন শিক্ষক থাকা সত্ত্বেও এবার মাত্র দুইজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। কিন্তু কেউই উত্তীর্ণ হতে না পারায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “এভাবে কেউ পাস না করতে পারায় আমাদের এলাকার মান-সম্মান প্রশ্নের মুখে পড়েছে। শিক্ষকরা নিয়মিত ক্লাস নেন কি না, সেটাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হাবিবের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, ফলে তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ডিমলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক। কেন এমন ফলাফল হলো, শিক্ষার্থী এত কম কেন, এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা বলছেন, সরকারি তত্ত্বাবধান ও শিক্ষক-কর্মকর্তাদের নজরদারির অভাবে এমন ফলাফল এসেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বিদ্যালয়ের সুনাম ও শিক্ষার্থীদের ভবিষ্যত আরও অনিশ্চিত হয়ে পড়বে।

নিউজটি শেয়ার করুন

নীলফামারীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ে এসএসসিতে সবাই ফেল, বইছে সমালোচনার ঝড়

আপডেট সময় ০৭:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

নীলফামারী জেলার ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র দুইজন শিক্ষার্থী।দুঃখজনকভাবে, কেউই পাস করতে পারেনি। ফলে সমালোচনার ঝড় বইছে পুরো উপজেলায়।

রোববার (১২ মে) সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপরই জানা যায়, পুরো উপজেলায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান শূন্য পাসের তালিকায় রয়েছে, তার মধ্যে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ের নামও রয়েছে।

আরও পড়ুন  নীলফামারীতে ট্রাকচাপায় দুই ভাই নিহত: আহত মা-সহ ৩ জন