ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 130

ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে দেশে সরকারি ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই বিরতি দেওয়া হয়েছে।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
এর ফলে পণ্য আনা-নেওয়াসহ বন্দরের অভ্যন্তরে লোড-আনলোড কার্যক্রমও স্থগিত রয়েছে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, আগামীকাল বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল দাপ্তরিক ও বাণিজ্যিক কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে শুরু হবে।

বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের জন্য হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী পারাপারের ক্ষেত্রে ছুটির কোনো প্রভাব নেই এবং নির্ধারিত নিয়ম মেনেই যাত্রীরা যাতায়াত করছেন।

আরও পড়ুন  দিনাজপুরের হিলিতে সরকারি দপ্তরে শ্লীলতাহানির অভিযোগ: গ্রেপ্তার প্রাণিসম্পদ কর্মকর্তা

নিউজটি শেয়ার করুন

হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক

আপডেট সময় ০৭:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে দেশে সরকারি ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই বিরতি দেওয়া হয়েছে।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
এর ফলে পণ্য আনা-নেওয়াসহ বন্দরের অভ্যন্তরে লোড-আনলোড কার্যক্রমও স্থগিত রয়েছে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, আগামীকাল বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল দাপ্তরিক ও বাণিজ্যিক কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে শুরু হবে।

বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের জন্য হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী পারাপারের ক্ষেত্রে ছুটির কোনো প্রভাব নেই এবং নির্ধারিত নিয়ম মেনেই যাত্রীরা যাতায়াত করছেন।

আরও পড়ুন  শুক্রবার রাজধানীতে কেনাকাটা ও ঘোরাঘুরির আগে জেনে নিন —