ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

স্পেনে বৈধতার সুযোগ বাংলাদেশিদের উল্লাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 106

ছবি সংগৃহীত

স্পেনে ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ: বার্সেলোনায় বাংলাদেশিদের বাঁধভাঙা উল্লাস।

ইউরোপের অনেক দেশ যখন অভিবাসন আইন কঠোর করছে, তখন সম্পূর্ণ বিপরীত এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে স্পেন। দেশটিতে বসবাসরত প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেন সরকার। মূলত অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা এবং জনসংখ্যার ভারসাম্য রক্ষার যুক্তিতে এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের এই ঘোষণায় স্পেনের বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন  আক্রমণাত্মক ফুটবলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, ঘোষণাটি আসার পর বার্সেলোনার রাস্তায় প্রবাসীরা উল্লাসে ফেটে পড়েন। এ সময় স্লোগানের মাধ্যমে তারা স্পেন সরকারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। নতুন এই নিয়মে বৈধতা পেতে আবেদনকারীদের অন্তত পাঁচ মাস স্পেনে বসবাসের প্রমাণ থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না। আগামী ১৬ এপ্রিল থেকে জুন মাসের শেষ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। যারা অনুমোদিত হবেন, তারা স্পেনে কাজ করার অনুমতি, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সরকারি স্বাস্থ্যসেবার মতো মৌলিক সুবিধাগুলো ভোগ করবেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই সিদ্ধান্তকে নৈতিক ও বাস্তবসম্মত বলে উল্লেখ করেছেন। তার মতে, অভিবাসীরা স্পেনের অর্থনীতি ও জনসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশেষ করে শ্রমঘাটতি পূরণ এবং বয়স্ক জনসংখ্যার চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের বৈধতা দেওয়া এখন সময়ের দাবি। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে দেশটির বিরোধী দল পিপলস পার্টি। তারা মনে করছে, এমন ঢালাও বৈধতা অবৈধ অভিবাসনকে আরও উৎসাহিত করবে। তা সত্ত্বেও ক্যাথলিক চার্চসহ বিভিন্ন মানবিক সংস্থা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

স্পেনে বৈধতার সুযোগ বাংলাদেশিদের উল্লাস

আপডেট সময় ১১:০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

স্পেনে ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ: বার্সেলোনায় বাংলাদেশিদের বাঁধভাঙা উল্লাস।

ইউরোপের অনেক দেশ যখন অভিবাসন আইন কঠোর করছে, তখন সম্পূর্ণ বিপরীত এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে স্পেন। দেশটিতে বসবাসরত প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেন সরকার। মূলত অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা এবং জনসংখ্যার ভারসাম্য রক্ষার যুক্তিতে এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের এই ঘোষণায় স্পেনের বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন  প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা