ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহে আরও ২ শিশুর মৃত্যু কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হিসেবে ডলি বেগমের শপথ ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করলো সংযুক্ত আরব আমিরাত লালমনিরহাট সীমান্তে বিষধর সাপ ও কুমির আতঙ্ক, স্থানীয়দের মাঝে ভয় বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন নাকচ; ইরানের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রেরও আপত্তি নেই দেশের বাজারে স্বর্ণের ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা ৮০ বছর বয়সী নোবেলজয়ী নেত্রীকে নিজ বাসস্থানে স্থানান্তরের ঘোষণা জান্তা সরকারের চুয়াডাঙ্গায় খরগোশ শিকারের অপরাধে চারজনের কারাদণ্ড জ্বালানি সংকট সামাল দিতে অফিস ও মার্কেট বন্ধের নতুন সময় ঘোষণা নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা

দেশে প্রথমবার হৃদযন্ত্রে ভেনাস পি-ভালভ প্রতিস্থাপন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 280

ছবি সংগৃহীত

বাংলাদেশের চিকিৎসা খাতে নতুন মাইলফলক স্থাপিত হয়েছে। দেশে প্রথমবারের মতো বিনা অস্ত্রোপচারে এক রোগীর দেহে হৃদযন্ত্রের ভেনাস পি-ভালভ প্রতিস্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ক্যাথল্যাবে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রতিস্থাপনটি পরিচালনা করেন যুক্তরাজ্যের ইভেলিনা চিলড্রেনস হাসপাতালের খ্যাতনামা শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাকিল আহমেদ কুরেশি এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নূরুন্নাহার ফাতেমা।

জানা গেছে, আজ বুধবার একই হাসপাতালে আরও দুজন রোগীর দেহে ভেনাস পি-ভালভ এবং একজনের দেহে মাই-ভালভ প্রতিস্থাপন করা হবে। এর মধ্যে মাই-ভালভ প্রতিস্থাপনটি দেশে দ্বিতীয়বারের মতো ঘটতে যাচ্ছে।

এই অর্জনকে কেন্দ্র করে কিডস হার্ট ফাউন্ডেশনের আয়োজনে ঢাকায় শুরু হয়েছে দেশের প্রথম জাতীয় ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি কংগ্রেস (এনসিআইপিসি)। দুই দিনব্যাপী এই কংগ্রেসে দেশি-বিদেশি শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, সার্জন এবং চিকিৎসকরা উপস্থিত থেকে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন, আলোচনা এবং ক্যাথল্যাব থেকে লাইভ কর্মশালা পর্যবেক্ষণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. শাকিল আহমেদ কুরেশিকে শিশু হৃদরোগ চিকিৎসায় অসামান্য অবদানের জন্য ‘আজীবন সম্মাননা পুরস্কার’ প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা দেশের প্রতিটি জেলায় পেডিয়াট্রিক কার্ডিয়াক প্রোগ্রাম চালুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রতিস্থাপন প্রক্রিয়া দেশে শিশু হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

নিউজটি শেয়ার করুন

দেশে প্রথমবার হৃদযন্ত্রে ভেনাস পি-ভালভ প্রতিস্থাপন

আপডেট সময় ১২:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫