ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা নিশ্চিত; সংসদে ঐতিহাসিক বিল পাস দিল্লিতে জয়শঙ্কর-খলিলুর বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ঘোষণা আল্লু অর্জুনের বাড়ির সামনে তুলকালাম, ভিড় সামলাতে পুলিশের লাঠিচার্জ রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ আগামীকাল থেকে ৪ দিন ইন্টারনেটে ধীরগতির শঙ্কা, রক্ষণাবেক্ষণ কাজের ঘোষণা বিএসসিপিএলসির ‘বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্লাহ মা হারালেন অভিনেত্রী জেরিন খান সেন্ট কিটস ও নেভিস ছোট দ্বীপ, বড় সৌন্দর্য শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ মনে করে বর্তমান সরকার

৬ দেশের সরবরাহে ১০ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 667

ছবি সংগৃহীত

সরকার ছয়টি দেশের সাতটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে প্রায় ১০ হাজার ৬ কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে। বুধবার (২৫ জুন) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে জিটুজি (সরকারে-সরকারে) মেয়াদি চুক্তির আওতায় জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ সময়ের জন্য পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৬ কোটি ৬৩ লাখ টাকা।

সরবরাহকারী সাতটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে থাইল্যান্ডের পিটিটিটি, সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি, চীনের প্রেট্রোচীনা এবং ইউনিপেক, ইন্দোনেশিয়ার বিএসপি, মালয়েশিয়ার পিটিএলসিএল এবং ভারতের আইওসিএল।

আরও পড়ুন  মায়েরা কাজ করবে ৫ ঘণ্টা, বাকি ৩ ঘণ্টার বেতন দেবে সরকার: জামায়াত আমির

জ্বালানি তেল ছাড়াও সভায় আরও একটি আমদানি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেকটি প্রস্তাবের আলোকে জুন ২০২৫ মাসে ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি) থেকে ২৫ হাজার টন অকটেন (গ্যাসোলিন ৯৫ আনলেডেড) আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই অকটেন আমদানিতে সরকারের ব্যয় হবে প্রায় ২০৮ কোটি ৬৩ লাখ টাকা। প্রতি ব্যারেলের জন্য প্রিমিয়াম মূল্য ধরা হয়েছে ৫.৯৩ মার্কিন ডলার, আর রেফারেন্স মূল্য ৭৩.৬১০ মার্কিন ডলার।

সরকার বলছে, দেশের জ্বালানি চাহিদা মেটাতে এবং সরবরাহ নিশ্চিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব আমদানির মাধ্যমে আগামী কয়েক মাসে দেশের জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

৬ দেশের সরবরাহে ১০ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

আপডেট সময় ০১:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

সরকার ছয়টি দেশের সাতটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে প্রায় ১০ হাজার ৬ কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে। বুধবার (২৫ জুন) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে জিটুজি (সরকারে-সরকারে) মেয়াদি চুক্তির আওতায় জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ সময়ের জন্য পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৬ কোটি ৬৩ লাখ টাকা।

সরবরাহকারী সাতটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে থাইল্যান্ডের পিটিটিটি, সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি, চীনের প্রেট্রোচীনা এবং ইউনিপেক, ইন্দোনেশিয়ার বিএসপি, মালয়েশিয়ার পিটিএলসিএল এবং ভারতের আইওসিএল।

আরও পড়ুন  ‘নতুন বাংলাদেশ দিবস’ সহ তিনটি নতুন স্মারক দিবস ঘোষণা করলো সরকার