ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ: তালিকায় বেক্সিমকো ও এস আলম গ্রুপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 168

ছবিঃ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি

জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ জন ঋণখেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বর্তমান সংসদ সদস্যদের মোট ঋণের পরিমাণ এবং এর মধ্যে খেলাপির অংক কত, সেই চাঞ্চল্যকর তথ্যও সামনে এনেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে এই তালিকা ও তথ্য উপস্থাপন করা হয়।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অর্থমন্ত্রী জানান, বর্তমান জাতীয় সংসদের সদস্য এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে সরাসরি খেলাপি ঋণের পরিমাণ ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা। তবে আইনি মারপ্যাঁচে আদালতের নির্দেশনার কারণে এই বিপুল পরিমাণ অর্থকে আনুষ্ঠানিকভাবে ‘খেলাপি’ হিসেবে দেখানো সম্ভব হয়নি বলে উল্লেখ করেন মন্ত্রী।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, শীর্ষ ২০ ঋণখেলাপি তালিকায় আধিপত্য বিস্তার করেছে এস আলম গ্রুপ ও বেক্সিমকো। তালিকায় থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো—এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো), সোনালী ট্রেডার্স, গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড ও চেমন ইস্পাত লিমিটেড।

আরও পড়ুন  বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৪টি কারখানা বন্ধ, ৯ মার্চ থেকে শুরু হচ্ছে পাওনা পরিশোধ

তালিকায় আরও রয়েছে এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, ইনফিনাইট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেয়া কসমেটিকস লিমিটেড, দেশবন্ধু সুগার মিলস লিমিটেড, পাওয়ার প্যাক মুতিয়ারা কেরাণীগঞ্জ ও জামালপুর পাওয়ার প্লান্ট, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, কেরাণীগঞ্জ ফুডস, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড এবং রংধনু বিল্ডার্স লিমিটেড।

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পাওনা আদায়ে সরকার ‘প্রি-সুট মিডিয়েশন’ সহ বিভিন্ন আইনি প্রক্রিয়া জোরদার করছে বলেও জানান অর্থমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ: তালিকায় বেক্সিমকো ও এস আলম গ্রুপ

আপডেট সময় ০৫:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ জন ঋণখেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বর্তমান সংসদ সদস্যদের মোট ঋণের পরিমাণ এবং এর মধ্যে খেলাপির অংক কত, সেই চাঞ্চল্যকর তথ্যও সামনে এনেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে এই তালিকা ও তথ্য উপস্থাপন করা হয়।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অর্থমন্ত্রী জানান, বর্তমান জাতীয় সংসদের সদস্য এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে সরাসরি খেলাপি ঋণের পরিমাণ ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা। তবে আইনি মারপ্যাঁচে আদালতের নির্দেশনার কারণে এই বিপুল পরিমাণ অর্থকে আনুষ্ঠানিকভাবে ‘খেলাপি’ হিসেবে দেখানো সম্ভব হয়নি বলে উল্লেখ করেন মন্ত্রী।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, শীর্ষ ২০ ঋণখেলাপি তালিকায় আধিপত্য বিস্তার করেছে এস আলম গ্রুপ ও বেক্সিমকো। তালিকায় থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো—এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো), সোনালী ট্রেডার্স, গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড ও চেমন ইস্পাত লিমিটেড।

আরও পড়ুন  ঋণখেলাপি ইস্যুতে মান্নার রিট বাতিল, নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত