ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

আল্লু অর্জুনের বাড়ির সামনে তুলকালাম, ভিড় সামলাতে পুলিশের লাঠিচার্জ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 197

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার মহাতারকা আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিন ঘিরে আজ পুরো হায়দরাবাদজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে এই উদযাপন মঙ্গলবার (৭ এপ্রিল) রাত থেকেই উত্তাল হয়ে ওঠে যখন জুবিলি হিলসে তারকার বাসভবনের সামনে হাজার হাজার অনুরাগী ভিড় জমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে লাঠিচার্জ করতে বাধ্য হয় স্থানীয় পুলিশ।

প্রিয় তারকার একটু দর্শন পেতে জুবিলি হিলসের বাসভবনের বাইরে মঙ্গলবার রাত থেকেই ভক্তদের ঢল নামে। কেউ প্রিয় তারকার পোস্টার হাতে, কেউবা সিনেমার চরিত্রের সাজে সজ্জিত হয়ে অপেক্ষা করতে থাকেন। মধ্যরাতে আতশবাজি ফোটানো শুরু হলে এলাকাটিতে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটলে পুলিশ লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুন  খুলনায় একই পরিবারের চারজনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

বিশৃঙ্খলা ছাপিয়ে অনুরাগীদের জন্য বড় চমক নিয়ে এসেছেন খোদ আল্লু অর্জুন। বুধবার (৮ এপ্রিল) সকালে প্রকাশ্যে এসেছে তাঁর নতুন মেগাবাজেট সিনেমার নাম ও ফার্স্ট লুক। ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় এই সায়েন্স-ফিকশন ও পুনর্জন্ম ভিত্তিক সিনেমাটির নাম রাখা হয়েছে ‘রাকা’। ৮০০ কোটি বাজেটের এই বিশাল আয়োজনে আল্লুর বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন।

প্রকাশিত পোস্টারে আল্লু অর্জুনকে দেখা গেছে একেবারে ভিন্ন ও পাশবিক লুকে। ন্যাড়া মাথা, তীক্ষ্ণ নখ এবং পশুর মতো লোমশ শরীরে তাঁকে চেনা দায়। পরিচালক অ্যাটলি গত দুই বছর ধরে এই পিরিয়ডিক গল্পের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন, যেখানে বর্তমান ও অতীত কাল্পনিক জগতের এক রুদ্ধশ্বাস মেলবন্ধন থাকবে। যোদ্ধার অবতারে আল্লু অর্জুনের এমন লুকে ভক্তদের মধ্যে কৌতূহলের পারদ তুঙ্গে উঠেছে।

বলা হচ্ছে, ‘জওয়ান’-এর সাফল্যের পর এটিই হতে যাচ্ছে অ্যাটলির ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রকল্প। দক্ষিণের মহাতারকা এবং বলিউডের শীর্ষ নায়িকার এই জুটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে বলে সিনেমা বিশ্লেষকরা ধারণা করছেন। বর্তমানে এই অ্যাকশন-প্যাকড সিনেমার চিত্রনাট্যের কাজ শেষ পর্যায়ে এবং দ্রুতই দৃশ্যধারণ শুরু হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আল্লু অর্জুনের বাড়ির সামনে তুলকালাম, ভিড় সামলাতে পুলিশের লাঠিচার্জ

আপডেট সময় ০৬:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

দক্ষিণী সিনেমার মহাতারকা আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিন ঘিরে আজ পুরো হায়দরাবাদজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে এই উদযাপন মঙ্গলবার (৭ এপ্রিল) রাত থেকেই উত্তাল হয়ে ওঠে যখন জুবিলি হিলসে তারকার বাসভবনের সামনে হাজার হাজার অনুরাগী ভিড় জমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে লাঠিচার্জ করতে বাধ্য হয় স্থানীয় পুলিশ।

প্রিয় তারকার একটু দর্শন পেতে জুবিলি হিলসের বাসভবনের বাইরে মঙ্গলবার রাত থেকেই ভক্তদের ঢল নামে। কেউ প্রিয় তারকার পোস্টার হাতে, কেউবা সিনেমার চরিত্রের সাজে সজ্জিত হয়ে অপেক্ষা করতে থাকেন। মধ্যরাতে আতশবাজি ফোটানো শুরু হলে এলাকাটিতে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটলে পুলিশ লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুন  এআই দিয়ে আসামি শনাক্ত করলো পুলিশ