ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে জয়শঙ্কর-খলিলুর বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 118

ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশ পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছে। বুধবার (৮ এপ্রিল) দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই প্রতিবেশী রাষ্ট্রের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এস জয়শঙ্কর জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদলকে দিল্লিতে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত।
আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে মতবিনিময় হয়েছে। ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে দুই দেশ নিবিড় যোগাযোগ বজায় রাখার বিষয়েও একমত পোষণ করেছে।

আরও পড়ুন  বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জাপানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এই গুরুত্বপূর্ণ সফরে তাঁর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এদিন বিকেলেই পররাষ্ট্রমন্ত্রী ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার কথা রয়েছে।
এই সফরের মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

দিল্লিতে জয়শঙ্কর-খলিলুর বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ঘোষণা

আপডেট সময় ০৭:১৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশ পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছে। বুধবার (৮ এপ্রিল) দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই প্রতিবেশী রাষ্ট্রের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এস জয়শঙ্কর জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদলকে দিল্লিতে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত।
আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে মতবিনিময় হয়েছে। ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে দুই দেশ নিবিড় যোগাযোগ বজায় রাখার বিষয়েও একমত পোষণ করেছে।

আরও পড়ুন  বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি