ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 188

ছবি: সংগৃহীত

বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান।

হামের টিকাদান কর্মসূচিকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগ তুলে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। নোটিশ প্রদানকারী আইনজীবীর মতে, টিকাকরণ ব্যবস্থাকে ব্যক্তিমালিকানাধীন খাতে দেওয়ার এই সিদ্ধান্ত একটি ‘অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ড’।

আরও পড়ুন  উপদেষ্টা ও সচিবদের সঙ্গে আজ শেষ বৈঠকে ড. ইউনূস

আইনজীবী এম আশরাফুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জনস্বার্থ রক্ষায় এবং এই বিশেষ সিদ্ধান্তের নেপথ্যের কারণ খতিয়ে দেখতে ড. ইউনূস ও তাঁর সকল উপদেষ্টার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। বর্তমানে এই নোটিশকে কেন্দ্র করে আইনি ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

আপডেট সময় ০৫:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান।

হামের টিকাদান কর্মসূচিকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগ তুলে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। নোটিশ প্রদানকারী আইনজীবীর মতে, টিকাকরণ ব্যবস্থাকে ব্যক্তিমালিকানাধীন খাতে দেওয়ার এই সিদ্ধান্ত একটি ‘অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ড’।

আরও পড়ুন  আমরা এখন আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী: ড. ইউনূস