ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন

ঐকমত্য না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে: ড. আলী রীয়াজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 502

ছবি সংগৃহীত

জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপে বেশ কয়েকটি বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তবে যেসব বিষয়ে মতভেদ রয়ে গেছে, সেগুলো জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সুশীল সমাজের সঙ্গে আয়োজিত এক আলোচনায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  ইরানের ওপর চাপ বাড়াতে ট্রাম্প–নেতানিয়াহুর ঐকমত্য

ড. আলী রীয়াজ বলেন, “প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়েই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি হয়েছে। তবে যেসব বিষয়ে একমত হতে পারিনি, সেগুলো গোপন না রেখে জনসম্মুখে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মূল লক্ষ্য একটি জাতীয় সনদ প্রতিষ্ঠা করা, যা সকলের স্বার্থ রক্ষা করবে।”

তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশনের কাজ শুরুর পর প্রায় ছয় মাসে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করা হয়েছে।

ড. রীয়াজ আরোও বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ গুরুত্বপূর্ণ হলেও, নাগরিক সমাজকে বাদ দিয়ে সংস্কার সম্ভব নয়। এই দেশ মানুষের, তাই তাদের মতামত ও অংশগ্রহণ ছাড়া জাতীয় ঐকমত্য বাস্তবায়ন হবে না। মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। আমরা সেই ত্যাগের প্রতি দায়বদ্ধতা থেকেই কাজ করছি,”

তিনি মনে করেন, বর্তমানে দেশে সংস্কারের অসীম সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই সুযোগকে কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে আরও বড় সংকট দেখা দিতে পারে।

জাতীয় ঐকমত্য কমিশন চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগীয় স্বাধীনতা ও প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে মতৈক্য গঠনের জন্য কাজ করছে। কমিশনের কাজের প্রতি নাগরিকদের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক কার্যক্রমের ওপর জোর দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ঐকমত্য না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে: ড. আলী রীয়াজ

আপডেট সময় ০২:০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপে বেশ কয়েকটি বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তবে যেসব বিষয়ে মতভেদ রয়ে গেছে, সেগুলো জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সুশীল সমাজের সঙ্গে আয়োজিত এক আলোচনায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  যে বিষয়গুলোতে সমঝোতা হয়নি সেগুলোর ওপরও আলোচনা চলছে: ড. আলী রীয়াজ