ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 649

ছবি সংগৃহীত

কলকাতার জোড়াসাঁকোর ঐতিহাসিক ঠাকুরবাড়িতে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ, ইংরেজি ১৮৬১ সালের ৮ মে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর। আজ তার ১৬৪তম জন্মবার্ষিকী। বিশ্বকবির জন্মদিনে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে এই নোবেলজয়ী সাহিত্যিককে।

রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি ছিলেন না, ছিলেন গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার ও সংগীতস্রষ্টা। তার রচনার প্রভাবে বাংলা সাহিত্য পেয়েছে এক অসাধারণ উচ্চতা, যা বাংলা সংস্কৃতিকে পৌঁছে দিয়েছে বিশ্ব দরবারে। জন্মজয়ন্তী উপলক্ষে বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন  বাংলা শিল্পের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীর জন্মবার্ষিকী আজ

তার পিতা ছিলেন ব্রাহ্ম সমাজের প্রখ্যাত ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদাসুন্দরী দেবী। মাত্র আট বছর বয়সেই কবিতা লেখা শুরু করেন রবীন্দ্রনাথ। ১৮৯১ সালে বাবার নির্দেশে নদিয়া, পাবনা, রাজশাহী ও ওড়িশার জমিদারি তদারকির দায়িত্ব নেন। এ সময় কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে দীর্ঘদিন অবস্থান করেন, যেখানে সৃষ্টি করেছেন বহু কালজয়ী সাহিত্যকর্ম।

১৯০১ সালে তিনি পরিবারসহ বোলপুরের শান্তিনিকেতনে চলে আসেন, যেখানে পরবর্তীতে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। তার জীবদ্দশা ও মৃত্যুর পর প্রকাশিত হয়েছে ৫২টি কাব্যগ্রন্থ, ১৩টি উপন্যাস, ৩৮টি নাটক, ৩৬টি প্রবন্ধগ্রন্থ এবং বহু গদ্যসংকলন। তার অসংখ্য গান বাঙালির চেতনায় গাঁথা।

এবার কবিগুরুর জন্মবার্ষিকীর প্রধান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে শিলাইদহ কুঠিবাড়িতে। পাশাপাশি নওগাঁর পতিসর, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে আয়োজন করা হয়েছে রবীন্দ্রমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। বাংলা একাডেমি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আয়োজিত হয়েছে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা, যেখানে থাকবে রবীন্দ্রনাথকে নিয়ে নির্মিত ডকুমেন্টারি, চিত্রপ্রদর্শনী ও সঙ্গীতানুষ্ঠান।

বিশ্বকবির স্মৃতিকে ধারণ করে তার অগণিত ভক্ত আজও অনুপ্রাণিত হন তার সাহিত্য ও জীবনদর্শন থেকে। বৈশাখের এই দিনে বাঙালি জাতি আরও একবার তার প্রতি জানায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আজ

আপডেট সময় ১২:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

কলকাতার জোড়াসাঁকোর ঐতিহাসিক ঠাকুরবাড়িতে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ, ইংরেজি ১৮৬১ সালের ৮ মে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর। আজ তার ১৬৪তম জন্মবার্ষিকী। বিশ্বকবির জন্মদিনে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে এই নোবেলজয়ী সাহিত্যিককে।

রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি ছিলেন না, ছিলেন গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার ও সংগীতস্রষ্টা। তার রচনার প্রভাবে বাংলা সাহিত্য পেয়েছে এক অসাধারণ উচ্চতা, যা বাংলা সংস্কৃতিকে পৌঁছে দিয়েছে বিশ্ব দরবারে। জন্মজয়ন্তী উপলক্ষে বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন  বাংলা সাহিত্যের মহোত্তম কণ্ঠস্বরের ১৬৫তম জন্মবার্ষিকী