ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নাশকতার শঙ্কায় বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরই মধ্যে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের এলাকায় নজরদারি বাড়াতে সিসিটিভি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিমানবন্দরসংলগ্ন ফ্লাইওভারে রাতভর পুলিশের অবস্থান নিশ্চিত করা, টহল বাড়ানো এবং যানবাহন তল্লাশির সিদ্ধান্ত হয়েছে। বিমানবন্দরের ল্যান্ডসাইড, প্রবেশপথ ও আশপাশের সড়কেও নজরদারি বাড়ানো হচ্ছে।

সূত্রমতে, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় এয়ারসাইড ও টার্মিনাল ভবনের পাশাপাশি ল্যান্ডসাইডকেও প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বেবিচক, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মধ্যে সমন্বয় বাড়ানো হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ফের দেশে মাথাচাড়া দিয়ে উঠছে করোনার নতুন ভ্যারিয়েন্ট, সতর্কতা জারি

বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব বণ্টন নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বিমানবন্দরের ভেতরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স, বাইরের এলাকার দায়িত্বে পুলিশ এবং প্রবেশপথের নিরাপত্তায় রয়েছে এপিবিএন। তিনটি সংস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতি নিরাপত্তা ব্যবস্থায় শঙ্কা তৈরি করছে বলে সংশ্লিষ্টদের মত।

জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে রাত সোয়া ১০টার দিকে বিমানবন্দরসংলগ্ন জসিমউদ্দিন রোডে ককটেল বিস্ফোরণ হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিমানবন্দরের বাইরের গেটে বিআরটি উড়ালসেতু থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় চার পথচারী আহত হন।

এর আগে ১০ নভেম্বর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে দুটি গ্রেনেড পড়ে থাকতে দেখেন এক পথচারী। পরে বিমানবন্দর থানার পুলিশ ফাঁড়ির বোমা নিষ্ক্রিয়কারী দল গ্রেনেড দুটি নিরাপদে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় বিমানযাত্রীসহ সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

এ ছাড়া ৬ নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনার পর বিমানবন্দরের বাইরের নিরাপত্তা জোরদারে তৎপরতা বাড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল যুগান্তরকে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাতে যেসব বিমানবন্দরে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইওভারে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পুলিশের অবস্থান নিশ্চিত করতে বিমানবন্দর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আশপাশের এলাকাতেও টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হুমকির গোয়েন্দা তথ্য নেই এবং রেড অ্যালার্টও জারি করা হয়নি বলে জানান তিনি। বেবিচক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের আপস করবে না বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা।

এদিকে বিমানবন্দরের বাইরের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বুধবার (১৮ নভেম্বর) পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। বৈঠকে বিমানবন্দরের ল্যান্ডসাইড, প্রবেশপথ, ফ্লাইওভার ও আশপাশের সড়কে নজরদারি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের ঘটনাকে বিমানবন্দরের বাইরের এলাকার নিরাপত্তা ঝুঁকির বিষয় হিসেবে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ফ্লাইওভার ও সংযোগ সড়ক ব্যবহার করে নাশকতার চেষ্টা প্রতিরোধ, বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী ও যানবাহনের নিরাপত্তা এবং ল্যান্ডসাইডে সন্দেহজনক কর্মকাণ্ড ঠেকাতে টহল, চেকপোস্ট ও নজরদারি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া বিমানবন্দরের আশপাশের এলাকায় মানুষের চলাচল পর্যবেক্ষণে এআই ক্যামেরা স্থাপনের বিষয়েও আলোচনা হয়। পুলিশ ও এপিবিএন নিজস্ব উদ্যোগে এসব ক্যামেরা স্থাপন করবে। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ল্যান্ডসাইড এলাকাকেও এ নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম যুগান্তরকে বলেন, পুলিশের চেকপোস্ট, টহল ও নজরদারি বাড়ানো হচ্ছে। বিমানবন্দরসংলগ্ন ফ্লাইওভারগুলোতে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, বিমানবন্দরের এয়ারসাইড ও টার্মিনাল ভবনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হয়। এখন ল্যান্ডসাইডকেও এ ব্যবস্থার আওতায় আনা প্রয়োজন।

তিনি বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সহজ হবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের প্রবণতাও কমবে।

ওই কর্মকর্তা আরও বলেন, বিমানবন্দরের টার্মিনাল ও অ্যাপ্রোন এলাকায় নিরাপত্তা বজায় রয়েছে। তবে বাইরের কোনো পরিস্থিতি যাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তায় প্রভাব ফেলতে না পারে, সে জন্য ল্যান্ডসাইডের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

নাশকতার শঙ্কায় বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

আপডেট সময় ০১:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬