ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে ব্রিজের ঢালাইয়ে রডের বদলে বাঁশ! ইরান যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম কমবে , শি জিনপিংকে ট্রাম্পের চিঠি বিশ্বকে বিপদমুক্ত করতে রুশ-চীন জোট ‘আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়’: সিলেটে শিক্ষামন্ত্রী স্পেনের নজিরবিহীন ঘোষণা: ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করার প্রক্রিয়া শুরু নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু যাত্রাবাড়ীতে তরুণীর অভিযোগে ধরা পড়ল সিরিয়াল প্রতারক আলবেনিয়া—ইউরোপের লুকানো সৌন্দর্য ও ইতিহাসের দেশ বর্তমানে মুক্তিযোদ্ধা পৌনে ২ লাখের বেশি, বাড়ানো হচ্ছে না ভাতা ৫ লাখ পদে নিয়োগ ও পেপাল চালুর উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ ঢাকা কলেজ শিক্ষার্থীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 215

ছবি সংগৃহীত

সিটি কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ফের সংঘটিত হওয়া ঢাকা কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকা কলেজ থেকে থেকে ৩০-৩৫ জন শিক্ষার্থী মিছিল নিয়ে বের হন। এ সময় টিচার্স ট্রেনিং কলেজের সামনে নিউমার্কেট থানা পুলিশ তাদের আটকে দেয়।

আরও পড়ুন  শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকাল স্থগিত করল ট্রাম্প প্রশাসন

সরেজমিনে দেখা গেছে, কলেজের পার্শ্ববর্তী গলি থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণির সংঘর্ষের সময় আহত এক ছাত্রকে সঙ্গে নিয়ে বের হন শিক্ষার্থীরা। পরে তারা বিচার চাই স্লোগান দিয়ে সিটি কলেজের দিকে এগিয়ে যেতে চাইলে টিচার্স ট্রেনিং কলেজের সামনে দাঁড়িয়ে থাকা নিউমার্কেট থানা পুলিশ বাধা দেয়। এসময় শিক্ষার্থীরা বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে ঢাকা কলেজের ভেতর থেকে শিক্ষকরাও বেরিয়ে এসে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যান।

বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, পুনরায় যেন শিক্ষার্থীরা সংঘর্ষে না জড়ান সে বিষয়ে আমাদের চেষ্টার অব্যাহত রয়েছে। এখনো বেশ কিছু শিক্ষার্থী বাইরে বেরিয়ে ছিল তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। ঢাকা কলেজ থেকে শিক্ষকরাও এসেছিলেন। আমাদের সতর্ক অবস্থান রয়েছে। ফের কোনো সংঘর্ষের সম্ভাবনা নেই।

এর আগে, আজ দুপুর পৌনে ১২টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। এতে মিরপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ১২টার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ ঢাকা কলেজ শিক্ষার্থীরা

আপডেট সময় ০৮:০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

সিটি কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ফের সংঘটিত হওয়া ঢাকা কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকা কলেজ থেকে থেকে ৩০-৩৫ জন শিক্ষার্থী মিছিল নিয়ে বের হন। এ সময় টিচার্স ট্রেনিং কলেজের সামনে নিউমার্কেট থানা পুলিশ তাদের আটকে দেয়।

আরও পড়ুন  কুয়েটে উত্তাল বিক্ষোভ: ৮ ভবনে তালা দিল শিক্ষার্থীরা, একাডেমিক কার্যক্রম স্থগিত