ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের বাধা নেই: আইনমন্ত্রী ফ্রান্সে সহিংসতা-লুটপাট, গ্রেপ্তার ২ হাজার ৪০০ জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 123

ছবি: সংগৃহীত

নতুন উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) চরম অচলাবস্থা দেখা দিয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে টানা ষষ্ঠ দিনের মতো আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়জুড়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন এবং নতুন ভিসির অপসারণ দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে শহীদ মিনার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ডুয়েটের নিজস্ব অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই ভিসি নিয়োগ দিতে হবে। কারণ ডুয়েটের একাডেমিক কাঠামো, শিক্ষার্থীদের বাস্তবতা ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতাই সবচেয়ে বেশি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

আরও পড়ুন  উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়: রেজিস্ট্রারের দপ্তরে তালা, ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে জিডি

বিকালে ক্যাম্পাসে গুজব ছড়িয়ে পড়ে যে, নবনিযুক্ত ভিসি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও ডুয়েট ছাত্রদলকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করছেন। এই খবর ছড়ানোর সঙ্গে সঙ্গেই সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়ে ‘বহিরাগত ভিসি মানি না’ স্লোগান দিয়ে তীব্র বিক্ষোভ শুরু করেন। বর্তমানে ক্যাম্পাসের মূল ফটক অবরুদ্ধ এবং আসবাবপত্র দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে, যার ফলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নতুন ভিসির নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই ডুয়েটে উত্তেজনা শুরু হয়। গত শনিবার শিক্ষার্থীরা ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ‘লাল কার্ড কর্মসূচি’ পালন করেন। এরপর গত রবিবার শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দিনভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে পুলিশ ও শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হন।

এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভিন্ন দাবি করেছে ছাত্রদল। ডুয়েট ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মূলত ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করছে এবং এর সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই।

তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছেন, কোনো মিথ্যা ট্যাগ বা মামলা দিয়ে এই আন্দোলন দমানো যাবে না এবং ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্র রাজনীতি করতে দেওয়া হবে না। সংবাদটি ডুয়েট ক্যাম্পাস ও স্থানীয় প্রতিনিধি সূত্রের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ডুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

আপডেট সময় ০৭:৩৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

নতুন উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) চরম অচলাবস্থা দেখা দিয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে টানা ষষ্ঠ দিনের মতো আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়জুড়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন এবং নতুন ভিসির অপসারণ দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে শহীদ মিনার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ডুয়েটের নিজস্ব অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই ভিসি নিয়োগ দিতে হবে। কারণ ডুয়েটের একাডেমিক কাঠামো, শিক্ষার্থীদের বাস্তবতা ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতাই সবচেয়ে বেশি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

আরও পড়ুন  হুথির যুদ্ধ ঘোষণা ও বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা