ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

জাতিসংঘের মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক: ভবিষ্যত পরিকল্পনা ও চ্যালেঞ্জ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 463

ছবি সংগৃহীত

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর পর, গুতেরেস প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন, যেখানে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্রে উত্তরণ, রোহিঙ্গা ইস্যু ও মানবাধিকার বিষয়গুলো গুরুত্ব পাবে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও ক্ষতিপূরণ দাবি ইরানের

বৈঠকের পরে, গুতেরেস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য কক্সবাজার যাবেন। কক্সবাজার বিমানবন্দরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক গুতেরেসকে অভ্যর্থনা জানাবেন।

এরপর, কক্সবাজারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস গুতেরেসের সঙ্গে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন। ইফতার শেষে গুতেরেস ঢাকায় ফিরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অবস্থান করবেন।

আগামীকাল শনিবার, জাতিসংঘের মহাসচিব ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করবেন। সেখানে তিনি জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করবেন, বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনী দেখবেন এবং জাতিসংঘের কর্মীদের সঙ্গে একটি সভায় যোগ দেবেন।

শনিবার বিকেলে, গুতেরেস ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার ওপর একটি গোলটেবিল আলোচনায় অংশ নেবেন। যুব সমাজের সঙ্গে একটি সংলাপ এবং নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে মতবিনিময়েরও পরিকল্পনা রয়েছে। পরে, তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সঙ্গে একটি যৌথ মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন।

একই দিন সন্ধ্যায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতিসংঘ প্রধানের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করবেন।
রোববার সকালে, গুতেরেস এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন, এবং বিমানবন্দরে ড. খলিলুর রহমান তাকে বিদায় জানাবেন।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘের মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক: ভবিষ্যত পরিকল্পনা ও চ্যালেঞ্জ

আপডেট সময় ০৩:১৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর পর, গুতেরেস প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন, যেখানে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্রে উত্তরণ, রোহিঙ্গা ইস্যু ও মানবাধিকার বিষয়গুলো গুরুত্ব পাবে।

আরও পড়ুন  তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে উত্তাল উত্তরাঞ্চল