শিরোনাম :
ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যে বাংলাদেশের ওয়াকআউট
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৬:২৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 26
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠাবিষয়ক সপ্তম শীর্ষ সম্মেলনে (সিআইসিএ) ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে ওয়াকআউট করেছে বাংলাদেশের প্রতিনিধিদল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে দলটি সম্মেলন কক্ষ ত্যাগ করে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রতিনিধিদল ছাড়াও বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করে তাৎক্ষণিকভাবে সম্মেলন কক্ষ ত্যাগ করেন।


























