ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলবেন রোনান সুলিভান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 27

ছবি : সংগৃহীত

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আক্রমণভাগে শক্তি বাড়াতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। স্ট্রাইকার সংকটে থাকা জাতীয় দলের জন্য তাঁর অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ হতে পারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত এপ্রিলে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন রোনান। তাঁর পারফরম্যান্সে টুর্নামেন্টে শিরোপা জেতে বাংলাদেশ। তবে জাতীয় দলের হয়ে মূল সাফ চ্যাম্পিয়নশিপে তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। বৃহস্পতিবার সেই অনিশ্চয়তা কেটে যায়।

ফাহাদ করিম জানান, রোনান তাঁকে বাংলাদেশে এসে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। এর আগেই তাঁকে জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন  শীর্ষ বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান অধ্যাপক ইউনূসের

ফাহাদ করিম বলেন, “আলহামদুলিল্লাহ, আজকেই আমাকে সে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। ১৮ অক্টোবর খেলোয়াড় তালিকা নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করব।”

আগামী ৪ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ২০০৩ সালে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেটিই এখন পর্যন্ত টুর্নামেন্টে দেশের একমাত্র শিরোপা।

গত এপ্রিলে মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জেতে দলটি। ওই আসরে পাকিস্তানের বিপক্ষে দুটি গোল করেছিলেন রোনান। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন তিনি।

এবার জাতীয় দলের হয়ে মূল সাফ চ্যাম্পিয়নশিপে রোনানের পারফরম্যান্স দেখতে অপেক্ষায় থাকবেন বাংলাদেশের সমর্থকেরা।

নিউজটি শেয়ার করুন

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলবেন রোনান সুলিভান

আপডেট সময় ১০:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আক্রমণভাগে শক্তি বাড়াতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। স্ট্রাইকার সংকটে থাকা জাতীয় দলের জন্য তাঁর অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ হতে পারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত এপ্রিলে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন রোনান। তাঁর পারফরম্যান্সে টুর্নামেন্টে শিরোপা জেতে বাংলাদেশ। তবে জাতীয় দলের হয়ে মূল সাফ চ্যাম্পিয়নশিপে তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। বৃহস্পতিবার সেই অনিশ্চয়তা কেটে যায়।

ফাহাদ করিম জানান, রোনান তাঁকে বাংলাদেশে এসে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। এর আগেই তাঁকে জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন  মার্কিন দূতাবাস ঘিরে কড়া নিরাপত্তা, গাজায় আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ