ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

আজ থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

আজ সোমবার (৫ অক্টোবর) থেকে চলতি বছরের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম প্রকাশ শুরু হচ্ছে। প্রথম দিন চিকিৎসাশাস্ত্রে অবদানের জন্য নির্বাচিত বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

প্রথা অনুযায়ী, এবারও ছয়টি বিভাগে ছয় দিন ধরে নোবেল বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতির পুরস্কারের ঘোষণা দেওয়া হবে সুইডেনের রাজধানী স্টকহোম থেকে। আর শান্তিতে নোবেল পুরস্কারের বিজয়ীর নাম জানানো হবে নরওয়ের রাজধানী অসলো থেকে।

অক্টোবরের প্রথম সোমবার নোবেল পুরস্কার ঘোষণার সূচনা করার রীতি রয়েছে। সেই ধারাবাহিকতায় আজ বিকেল সাড়ে ৩টায় চিকিৎসাশাস্ত্রে নোবেলজয়ীর নাম প্রকাশ করা হবে।

আরও পড়ুন  আফগানিস্তান টেস্টে বাংলাদেশের দল ঘোষণা

ঘোষণার ধারাবাহিকতায় মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ীর নাম জানানো হবে। শুক্রবার ঘোষণা করা হবে শান্তিতে নোবেলজয়ীর নাম। এরপর আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির নাম প্রকাশের মধ্য দিয়ে এবারের ঘোষণা পর্ব শেষ হবে।

এক শতাব্দীরও বেশি সময় ধরে নোবেল পুরস্কার বিশ্বজুড়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়ে আসছে। সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের নাম অনুসারে তাঁর রেখে যাওয়া অর্থের ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়।

ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেল ১৮৯৬ সালে মারা যান। তাঁর মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে প্রথমবার নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। নোবেলের উইলে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারের কথা থাকলেও অর্থনীতির কোনো উল্লেখ ছিল না।

পরবর্তীতে ১৯৬৮ সালে ‘দ্য ব্যাংক অব সুইডেন’ একটি বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে অর্থনীতিতে পুরস্কার চালুর ঘোষণা দেয়। এরপর থেকে অর্থনীতির পুরস্কারও নোবেলের অন্যান্য বিভাগের সঙ্গে একই সময়ে ঘোষণা ও প্রদান করা হয়ে আসছে। এ পুরস্কারকে অনেক সময় ‘বিকল্প নোবেল পুরস্কার’ নামেও উল্লেখ করা হয়।

আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। প্রতিটি বিভাগের বিজয়ী পাবেন ১২ মিলিয়ন সুইডিশ ক্রাউনের চেক, একটি মানপত্র এবং একটি স্বর্ণপদক।

কোনো বিভাগে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান পুরস্কারের জন্য নির্বাচিত হলে নির্ধারিত অর্থ তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আজ থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা

আপডেট সময় ১০:০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

আজ সোমবার (৫ অক্টোবর) থেকে চলতি বছরের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম প্রকাশ শুরু হচ্ছে। প্রথম দিন চিকিৎসাশাস্ত্রে অবদানের জন্য নির্বাচিত বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

প্রথা অনুযায়ী, এবারও ছয়টি বিভাগে ছয় দিন ধরে নোবেল বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতির পুরস্কারের ঘোষণা দেওয়া হবে সুইডেনের রাজধানী স্টকহোম থেকে। আর শান্তিতে নোবেল পুরস্কারের বিজয়ীর নাম জানানো হবে নরওয়ের রাজধানী অসলো থেকে।

অক্টোবরের প্রথম সোমবার নোবেল পুরস্কার ঘোষণার সূচনা করার রীতি রয়েছে। সেই ধারাবাহিকতায় আজ বিকেল সাড়ে ৩টায় চিকিৎসাশাস্ত্রে নোবেলজয়ীর নাম প্রকাশ করা হবে।

আরও পড়ুন  বিপিএলের ফাইনাল শেষে পুরস্কার জিতলেন যারা