ঢাকা ০১:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার প্রথম নির্বাচনে পুতিনপন্থিদের বড় জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ায় অনুষ্ঠিত প্রথম পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থনপুষ্ট ইউনাইটেড রাশিয়া পার্টি।

রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, এখন পর্যন্ত ৭১.১৭ শতাংশ ব্যালট গণনা হয়েছে। এতে ইউনাইটেড রাশিয়া পেয়েছে ৫৭.৫৩ শতাংশ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা কমিউনিস্ট পার্টি অব রাশিয়ান ফেডারেশন পেয়েছে ১৪ শতাংশ ভোট। লিবারেল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৮.৭৩ শতাংশ।

২০২২ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর এটাই ছিল রাশিয়ার প্রথম পার্লামেন্ট নির্বাচন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, ভোটের ফলে পুতিনের যুদ্ধনীতি নিয়ে দেশটির মানুষের সমর্থনের বিষয়টি প্রতিফলিত হয়েছে।

আরও পড়ুন  নতুন মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ান তেল আমদানি কমাচ্ছে চীনা রিফাইনারিগুলো

রাশিয়ায় বৈধ ভোটার প্রায় ১১ কোটি। শুক্রবার থেকে রোববার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত তিন দিন ভোটগ্রহণ হয়। এতে মোট ৫৬.৬৬ শতাংশ ভোট পড়েছে। দেশের বাইরে থাকা রুশ নাগরিকদের ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ ছিল।

রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়া ও জাপোরিঝিয়ার মতো ইউক্রেনীয় ভূখণ্ডেও ভোট অনুষ্ঠিত হয়েছে।

রুশ আইনসভার ডুমার ৪৫০টি আসনে নির্বাচন হয়। এখন পর্যন্ত পাওয়া ফলে অধিকাংশ আসনেই ইউনাইটেড রাশিয়ার প্রার্থীরা এগিয়ে রয়েছেন। ২০২১ সালের নির্বাচনে দলটি ৩২৪টি আসনে জয় পেয়েছিল।

২০০১ সাল থেকে ইউনাইটেড রাশিয়া রাশিয়ার ক্ষমতাসীন দল। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত পুতিন দলটির নেতৃত্বে ছিলেন। পরে তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। বর্তমানে তিনি আনুষ্ঠানিকভাবে নির্দলীয় হলেও ইউনাইটেড রাশিয়ার প্রতি তার সমর্থন রয়েছে। ফলে দলটির এই সাফল্যকে পুতিনের রাজনৈতিক অবস্থানের সঙ্গেও যুক্ত করে দেখছেন পর্যবেক্ষকদের একাংশ।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার প্রথম নির্বাচনে পুতিনপন্থিদের বড় জয়

আপডেট সময় ১২:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬