ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

শিগগিরই চালু হচ্ছে ‘গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’, এক ভিসায় যাওয়া যাবে ৬ দেশে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 31

ছবি: সংগৃহীত

ইউরোপের শেনজেন ভিসার আদলে এক ভিসায় মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ভ্রমণের সুযোগ তৈরি হচ্ছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ শিগগিরই চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই।

৬ সেপ্টেম্বর রিয়াদে আয়োজিত এক সম্মেলনে জিসিসি মহাসচিব জানান, নতুন এই ভিসা চালু হলে বিদেশি পর্যটকদের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো ভ্রমণ আরও সহজ হবে। একটি ভিসা নিয়েই পর্যটকরা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত ভ্রমণ করতে পারবেন।

তবে ভিসাটির ফি, মেয়াদ এবং ঠিক কবে থেকে এটি চালু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। সংশ্লিষ্ট দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য বিভাগ ভিসাটি দ্রুত চালুর জন্য সমন্বিতভাবে কাজ করছে।

আরও পড়ুন  সেন্টমার্টিনে টানা নয় মাস পর্যটন কার্যক্রম স্থগিত

এই উদ্যোগের প্রাথমিক সিদ্ধান্ত আসে ২০২৩ সালের অক্টোবরে। ওই সময় ছয় দেশের পর্যটনমন্ত্রীরা এক বৈঠকে প্রস্তাবটিতে সম্মতি দেন। পরের মাসে দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরাও এতে চূড়ান্ত অনুমোদন দেন।

সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী জানিয়েছেন, সমন্বিত এই ভিসা ব্যবস্থা পুরো উপসাগরীয় অঞ্চলকে বিশ্বের পর্যটকদের কাছে একটি একক পর্যটন গন্তব্য হিসেবে আরও আকর্ষণীয় করে তুলবে।

শুধু বিদেশি পর্যটকদের যাতায়াত সহজ করাই নয়, উপসাগরীয় দেশগুলোর নিজেদের নাগরিকদের ভ্রমণও সহজ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যে নতুন একটি বিমান ভ্রমণ সুবিধা চালু হয়েছে। এ ব্যবস্থায় যাত্রীরা প্রথম বিমানবন্দরেই ডিজিটাল ও বায়োমেট্রিক ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ফলে গন্তব্য দেশে পৌঁছানোর পর আবার পাসপোর্ট যাচাইয়ের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না।

সংশ্লিষ্টদের মতে, মুক্ত বাণিজ্য ও সহজ যোগাযোগের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার বৃহত্তর পরিকল্পনার অংশ এই সমন্বিত ভিসা। এটি চালু হলে পর্যটনের পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগও বাড়বে এবং আন্তর্জাতিক পর্যটক ও ব্যবসায়ীদের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো ভ্রমণ আরও সহজ হবে।

সূত্র: খালিজ টাইমস

নিউজটি শেয়ার করুন

শিগগিরই চালু হচ্ছে ‘গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’, এক ভিসায় যাওয়া যাবে ৬ দেশে

আপডেট সময় ১২:২০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ইউরোপের শেনজেন ভিসার আদলে এক ভিসায় মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ভ্রমণের সুযোগ তৈরি হচ্ছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ শিগগিরই চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই।

৬ সেপ্টেম্বর রিয়াদে আয়োজিত এক সম্মেলনে জিসিসি মহাসচিব জানান, নতুন এই ভিসা চালু হলে বিদেশি পর্যটকদের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো ভ্রমণ আরও সহজ হবে। একটি ভিসা নিয়েই পর্যটকরা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত ভ্রমণ করতে পারবেন।

তবে ভিসাটির ফি, মেয়াদ এবং ঠিক কবে থেকে এটি চালু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। সংশ্লিষ্ট দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য বিভাগ ভিসাটি দ্রুত চালুর জন্য সমন্বিতভাবে কাজ করছে।

আরও পড়ুন  ভানুয়াতু: প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র, প্রকৃতি, ইতিহাস ও নাগরিকত্বের গল্প