ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ইরানি তেলবাহী জাহাজে মার্কিন হামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 32

ছবি সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাঁচটি ইরানি অপরিশোধিত তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানোর পর পাল্টা পদক্ষেপ হিসেবে এসব জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকমের তথ্য অনুযায়ী, উপসাগরীয় অঞ্চল ও ওমান উপসাগরে অবস্থানরত ইরানি তেলবাহী জাহাজগুলোতে হামলা চালানো হয়। হামলার আগে জাহাজগুলোর ক্রুদের সেগুলো ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে মার্কিন বাহিনী।

আরও পড়ুন  চুক্তি মানছে না ইরান: হরমুজ প্রণালিতে তেহরানের ভূমিকায় ট্রাম্পের হুঁশিয়ারি

ওয়াশিংটনের দাবি, আইআরজিসি গত দুই দিনে দুই দফা মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে। তবে মার্কিন যুদ্ধজাহাজটি হামলা এড়িয়ে নিরাপদে টহল অব্যাহত রাখে। এসব ঘটনায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এর পাল্টা জবাবে জর্ডানে মার্কিন সেনাদের অবস্থান করা একটি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে আইআরজিসি।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। বাকি দুটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে কুয়েত ও বাহরাইনের বন্দরসংলগ্ন এলাকায় অবস্থানরত তেলবাহী জাহাজগুলোর ক্রুদের দ্রুত জাহাজ ছেড়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে ওই অঞ্চলে অবস্থানরত জাহাজগুলোতেও হামলা হতে পারে বলে হুমকি দিয়েছে তারা।

পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলার চেষ্টা কোনোভাবেই জবাবহীন থাকবে না। ইরান যতবার মার্কিন নৌযানে হামলার চেষ্টা করবে, ততবার তাদের তেলবাহী জাহাজ হারাতে হবে বলে সতর্ক করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ইরানি তেলবাহী জাহাজে মার্কিন হামলা

আপডেট সময় ১১:০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাঁচটি ইরানি অপরিশোধিত তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানোর পর পাল্টা পদক্ষেপ হিসেবে এসব জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকমের তথ্য অনুযায়ী, উপসাগরীয় অঞ্চল ও ওমান উপসাগরে অবস্থানরত ইরানি তেলবাহী জাহাজগুলোতে হামলা চালানো হয়। হামলার আগে জাহাজগুলোর ক্রুদের সেগুলো ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে মার্কিন বাহিনী।

আরও পড়ুন  ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না : মার্কিন গোয়েন্দা সংস্থা