ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :

কারাগার থেকে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 42

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে।

দীর্ঘদিন ধরে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন তার পরিবারের সদস্য ও দলের নেতারা। কারাগারে থাকাকালে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলে তারা দাবি করে আসছিলেন। আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই কমে গেছে।

ইমরান খানের মুখপাত্র নাইম হায়দার পানজুথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, আদালত ৪৮ ঘণ্টার মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রীকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাকে ওই হাসপাতালে রাখার কথা বলা হয়েছে।

আরও পড়ুন  অভিনেত্রী মেঘনা আলমকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ

পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি আদালতের আদেশকে স্বাগত জানিয়েছেন। তিনি এটিকে স্বস্তিদায়ক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে বলেন, সিদ্ধান্তটি আরও আগে হলে ইমরানের চোখ ও সামগ্রিক স্বাস্থ্যের এতটা ক্ষতি হতো না।

৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এসব মামলার মধ্যে রাষ্ট্রীয় উপহার গ্রহণে অনিয়ম এবং বেআইনি বিয়ের মামলাও রয়েছে। ইমরান খান ও তার দল এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। কয়েকটি মামলায় তার সাজা স্থগিত বা বাতিল হলেও কিছু মামলা এখনো বিচারাধীন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতসহ বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা কারাগারে ইমরানের সঙ্গে ভালো আচরণের দাবি জানিয়েছিলেন।

২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল পিটিআই। বর্তমানে কয়েকটি প্রদেশে দলটির উল্লেখযোগ্য সমর্থন রয়েছে। তবে ২০২৪ সালের নির্বাচনের আগে দলটির নির্বাচনী প্রতীক বাতিল হওয়ায় পিটিআই সমর্থিত প্রার্থীদের স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিতে হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

কারাগার থেকে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের

আপডেট সময় ০৬:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে।

দীর্ঘদিন ধরে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন তার পরিবারের সদস্য ও দলের নেতারা। কারাগারে থাকাকালে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলে তারা দাবি করে আসছিলেন। আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই কমে গেছে।

ইমরান খানের মুখপাত্র নাইম হায়দার পানজুথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, আদালত ৪৮ ঘণ্টার মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রীকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাকে ওই হাসপাতালে রাখার কথা বলা হয়েছে।

আরও পড়ুন  অপহরণ ও ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ