ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

বিহারের মন্দিরে পদদলিত, নি*হ*ত ৭

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 36

ছবি সংগৃহীত

ভারতের বিহারের লখিসরাই জেলার অশোকধাম শিবমন্দিরে বিদ্যুৎস্পৃষ্টের আতঙ্কে পদদলিত হয়ে অন্তত সাত পুণ্যার্থী নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) ভোরে পূজা দিতে বিপুলসংখ্যক পুণ্যার্থী মন্দিরে জড়ো হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিবছর শ্রাবণ মাসের শেষ সোমবার অশোকধাম শিবমন্দিরে বিশেষ পূজা হয়। এ উপলক্ষে ভোর থেকেই মন্দিরে পুণ্যার্থীদের ব্যাপক সমাগম ঘটে।

আরও পড়ুন  ভারতের বিয়েতে খাসির বদলে মুরগির মাংস, সংঘর্ষে আহত অন্তত ১২

সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে পরপর দুটি ট্রেন পুণ্যার্থীদের নিয়ে মন্দিরের কাছের একটি স্টেশনে পৌঁছায়। ট্রেন থেকে বিপুলসংখ্যক মানুষ নামার পর অল্প সময়ের মধ্যে মন্দির চত্বরে ভিড় আরও বেড়ে যায়।

এরই মধ্যে মন্দির চত্বরে একটি বিদ্যুতের তার বা খুঁটি পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্ক তৈরি হলে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। অতিরিক্ত ভিড়ের মধ্যে অনেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

একপর্যায়ে কয়েকজন পুণ্যার্থী পড়ে গেলে তাদের ওপর দিয়ে অন্যরা যাওয়ার চেষ্টা করেন। এতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন হতাহত হন।

লখিসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

জেলাশাসকের ভাষ্য অনুযায়ী, বিদ্যুতের একটি খুঁটি পড়ে যাওয়ার কারণে মন্দিরের ভেতরে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন। এরপরই পদদলিত হওয়ার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাবে না।

আহত পুণ্যার্থীদের উদ্ধার করে লখিসরাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এএনআই

নিউজটি শেয়ার করুন

বিহারের মন্দিরে পদদলিত, নি*হ*ত ৭

আপডেট সময় ১০:২৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

ভারতের বিহারের লখিসরাই জেলার অশোকধাম শিবমন্দিরে বিদ্যুৎস্পৃষ্টের আতঙ্কে পদদলিত হয়ে অন্তত সাত পুণ্যার্থী নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) ভোরে পূজা দিতে বিপুলসংখ্যক পুণ্যার্থী মন্দিরে জড়ো হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিবছর শ্রাবণ মাসের শেষ সোমবার অশোকধাম শিবমন্দিরে বিশেষ পূজা হয়। এ উপলক্ষে ভোর থেকেই মন্দিরে পুণ্যার্থীদের ব্যাপক সমাগম ঘটে।

আরও পড়ুন  বিহারে ডাইনি বিদ্যার চর্চায় একই পরিবারের ৫ জনকে পিটিয়ে পুড়িয়ে হত্যা