ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ভারতের বিয়েতে খাসির বদলে মুরগির মাংস, সংঘর্ষে আহত অন্তত ১২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 82

ছবি সংগৃহীত

বিয়ের অনুষ্ঠানে খাসির মাংসের পরিবর্তে মুরগির মাংস পরিবেশনকে কেন্দ্র করে ভারতের বিহারে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বর ও কনেপক্ষের মধ্যে শুরু হওয়া বিরোধ একপর্যায়ে সহিংস রূপ নিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  খুলনার দাকোপে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৯

স্থানীয় পুলিশ ও ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, গত বৃহস্পতিবার বিয়ের আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। তবে অতিথিদের খাবার পরিবেশনের সময় বিরোধের সূত্রপাত হয়।

প্রতিবেদন অনুযায়ী, বরপক্ষের কয়েকজন দাবি করেন, বিয়ের মেন্যুতে খাসির মাংস থাকার কথা থাকলেও তাদের মুরগির মাংস পরিবেশন করা হয়েছে। এ নিয়ে কনেপক্ষের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে সেই বাকবিতণ্ডা হাতাহাতি এবং পরে দুই পক্ষের সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন গুরুতর আহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে সংঘর্ষের সময় কয়েকজনকে লাঠি নিয়ে একে অপরকে আঘাত করতে দেখা যায়। এছাড়া কিছু ব্যক্তিকে ধারালো অস্ত্র উঁচিয়ে থাকতে দেখা গেছে।

খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, এ সংঘর্ষের পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ভারতের বিয়েতে খাসির বদলে মুরগির মাংস, সংঘর্ষে আহত অন্তত ১২

আপডেট সময় ০৬:১৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বিয়ের অনুষ্ঠানে খাসির মাংসের পরিবর্তে মুরগির মাংস পরিবেশনকে কেন্দ্র করে ভারতের বিহারে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বর ও কনেপক্ষের মধ্যে শুরু হওয়া বিরোধ একপর্যায়ে সহিংস রূপ নিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  জাজিরায় আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার ৮