ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

আবারও বাজিমাত ইলহান ওমরের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 35

ছবি: সংগৃহীত

আবারও ডেমোক্রেটিক মনোনয়ন পেলেন ইলহান ওমর

মিনেসোটার কংগ্রেসওম্যান ইলহান ওমর আবারও ডেমোক্রেটিক দলের মনোনয়ন নিশ্চিত করেছেন। মঙ্গলবারের প্রাইমারিতে মিনেসোটার ৫ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে ৮০ শতাংশের বেশি ভোট পেয়ে তিনি পুনর্নির্বাচনের জন্য দলের মনোনয়ন নিশ্চিত করেছেন বলে পূর্বাভাস দিয়েছে সিবিএস নিউজ।

২০১৮ সাল থেকে মিনেসোটার এই আসনের প্রতিনিধিত্ব করছেন ইলহান ওমর। মিনেসোটা তো বটেই, পুরো যুক্তরাষ্ট্রের মধ্যেও ৫ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টটি ডেমোক্রেটিক দলের সবচেয়ে শক্তিশালী সমর্থনভিত্তিক আসনগুলোর একটি।

প্রাইমারিতে ওমরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জুলি টি. লে, আবেনা ম্যাকেঞ্জি, লাটোনিয়া রিভস ও নেট শ্লুটার।

ইলহান ওমর জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসনবিরোধী পদক্ষেপ মোকাবিলা করা তার অন্যতম প্রধান অগ্রাধিকার। এর আগে সর্বশেষ সাধারণ নির্বাচনে তিনি ৫০ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন। ২০২৪ সালের ডেমোক্রেটিক প্রাইমারিতেও ১৩ পয়েন্টের ব্যবধানে জয়ী হন তিনি।

অন্যদিকে, ওমরের আসনের জন্য রিপাবলিকান দলের প্রাইমারিতে জন নাগেল ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে জয়ী হবেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

নিজের নির্বাচনী এলাকায় ইলহান ওমরের জনপ্রিয়তা রয়েছে। তবে কয়েক বছর ধরে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ সমর্থকদের সমালোচনার লক্ষ্যবস্তু হয়ে আছেন।

ট্রাম্পের সমর্থকদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ওমরের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে তার সোমালি বংশোদ্ভূত পরিচয় নিয়েও উপহাস করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ইলহান ওমর এবং তার স্বামী ও রাজনৈতিক পরামর্শক টিম মাইনেটের আর্থিক বিষয় নিয়েও বিভিন্ন সময়ে বিস্তারিত অনুসন্ধান ও আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আবারও বাজিমাত ইলহান ওমরের

আপডেট সময় ১২:২৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬