ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন, আতঙ্কের সৃষ্টি কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গোপালগঞ্জে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, মহাসড়ক অবরোধের চেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ কর্মী সন্দেহে এক শিক্ষার্থী আটক মানিকগঞ্জে ৯ ককটেল বিস্ফোরণ, পুলিশ হেফাজতে ২ ‘ষড়যন্ত্র’ মোকাবিলায় রাজপথে থাকার নির্দেশ তারেক রহমানের কার্তিকের শেষে ঢাকায় বৃষ্টি, শীতের আগমনী অনুভূতি যাত্রাবাড়ীতে ককটেল ও রয়েল এনফিল্ড উদ্ধার: ১ জন গ্রেপ্তার, পলাতক ১ “আমি পড়তে চাই”—বিয়ে থামাতে সুপারের কাছে সপ্তম শ্রেণির ছাত্রীর চিঠি শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 75

ছবি সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চিকিৎসাবিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। তাকে দুই দিন পর্যন্ত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হতে পারে বলে সোমবার (১০ আগস্ট) জানিয়েছেন তার এক সহযোগী।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি তুনকু নাশরুল আবাইদাহ এক বিবৃতিতে জানান, চিকিৎসাবিশেষজ্ঞদের একটি দল আনোয়ার ইব্রাহিমের বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়া পরিচালনা করছে। তবে কী ধরনের পরীক্ষা বা চিকিৎসা চলছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

আরও পড়ুন  বাংলাদেশ থেকে আগামী এক বছরে ৪০ হাজার কর্মী নেবে মালয়ে‌শিয়া : আসিফ নজরুল

বিবৃতিতে আনোয়ার ইব্রাহিমের সুস্বাস্থ্য ও দ্রুত স্বাভাবিক দায়িত্বে ফেরার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি চিকিৎসাধীন ‘প্রিয় ভাই’ আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও নির্বিঘ্ন সুস্থতা কামনা করেন।

সোমবার ৭৯ বছর বয়সে পা দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। ২০২২ সাল থেকে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

এর আগে আনোয়ার ইব্রাহিমের কাঁধ ও পিঠে ব্যথার সমস্যা দেখা দিয়েছিল। ২০১৮ সালে কাঁধ ও পিঠের ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। গত বছরের নভেম্বরেও পিঠের ব্যথার কারণে পাহাং রাজ্যে একটি সফর বাতিল করেন তিনি।

তবে চলতি বছরের জানুয়ারিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকেরা তাকে সুস্থ বলে জানিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

আপডেট সময় ০৪:০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চিকিৎসাবিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। তাকে দুই দিন পর্যন্ত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হতে পারে বলে সোমবার (১০ আগস্ট) জানিয়েছেন তার এক সহযোগী।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি তুনকু নাশরুল আবাইদাহ এক বিবৃতিতে জানান, চিকিৎসাবিশেষজ্ঞদের একটি দল আনোয়ার ইব্রাহিমের বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়া পরিচালনা করছে। তবে কী ধরনের পরীক্ষা বা চিকিৎসা চলছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

আরও পড়ুন  মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা: প্রবাসীকল্যাণমন্ত্রী