ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

‘বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করতে চায় সরকার’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 77

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী ও কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দিতে আগ্রহী সরকার। দুই দেশের মধ্যে জনশক্তি রফতানি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমানের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের প্রসঙ্গ তুলে সফরটি সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মালয়েশিয়ার হাইকমিশনার। পরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন  পরিবেশবান্ধব ‘গ্রিন রেলওয়ে’ বাস্তবায়নে ৯৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন

আলোচনায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রফতানি এবং সেখানে অবস্থানরত অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধনের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি বাংলাদেশি প্রকৌশলীদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দুই দেশের যৌথ উদ্যোগে হাসপাতাল নির্মাণ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ, খেলাধুলার সামগ্রী উৎপাদন, বৈদ্যুতিক গাড়ি আমদানি, নির্মাণ খাত এবং হালাল খাদ্যশিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয় উঠে আসে।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-মালয়েশিয়ার বিদ্যমান সম্পর্ককে আরও কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

‘বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করতে চায় সরকার’

আপডেট সময় ০৪:৪৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী ও কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দিতে আগ্রহী সরকার। দুই দেশের মধ্যে জনশক্তি রফতানি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমানের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের প্রসঙ্গ তুলে সফরটি সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মালয়েশিয়ার হাইকমিশনার। পরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন  জলাবদ্ধতা দূর ও পানি সংরক্ষণে সরকার বদ্ধপরিকর: সিলেটে প্রধানমন্ত্রী