ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

গাজায় ধ্বং*সস্তূপ থেকে ১৯ লা*শ উদ্ধার, এখনও নি*খোঁজ ৮ হাজারের বেশি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 13

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপ থেকে আরও ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গাজা সিটির পশ্চিমাঞ্চলে ‘কারাম’ নামে একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপে চার দিন ধরে তল্লাশি চালানোর পর শনিবার (৮ আগস্ট) এসব লাশ উদ্ধার করে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু।

উদ্ধার অভিযান তদারককারী মোহাম্মদ আবু দান জানান, কারাম ভবনে চার দিনের তল্লাশি শেষে উদ্ধার অভিযান শেষ হয়েছে। এরপর উদ্ধারকারী দল গাজা সিটির অন্য একটি এলাকায় গিয়ে নতুন করে তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করেছে।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, ধ্বংসস্তূপ সরানোর জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। এ কারণে উদ্ধারকারীরা সীমিত ও সাধারণ সরঞ্জাম ব্যবহার করছেন। অনেক ক্ষেত্রে হাতের সাহায্যে কংক্রিট ও অন্যান্য ধ্বংসাবশেষ সরিয়ে লাশ উদ্ধারের চেষ্টা করতে হচ্ছে। এতে উদ্ধারকাজ ধীরগতিতে এগোচ্ছে।

আরও পড়ুন  টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় ১০ জনের প্রাণহানি, নিখোঁজ একাধিক

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এখনও ৮ হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন। যুদ্ধের ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে নিখোঁজদের অবস্থান শনাক্ত করা এবং তাদের লাশ উদ্ধার করা উদ্ধারকারী দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এর আগে চলতি সপ্তাহেই গাজা সিটির সাবরা এলাকায় ২০২৩ সালের হামলায় নিহত একই পরিবারের ১১২ জনের লাশ দীর্ঘ সময় পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। পরে তাদের দাফন করা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও এক লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।

বিপুলসংখ্যক ভবন ধ্বংস হয়ে যাওয়ায় যুদ্ধ শেষ হওয়ার পরও ধ্বংসস্তূপ সরানো এবং নিখোঁজদের লাশ উদ্ধারে দীর্ঘ সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

নিউজটি শেয়ার করুন

গাজায় ধ্বং*সস্তূপ থেকে ১৯ লা*শ উদ্ধার, এখনও নি*খোঁজ ৮ হাজারের বেশি

আপডেট সময় ১১:১৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপ থেকে আরও ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গাজা সিটির পশ্চিমাঞ্চলে ‘কারাম’ নামে একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপে চার দিন ধরে তল্লাশি চালানোর পর শনিবার (৮ আগস্ট) এসব লাশ উদ্ধার করে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু।

উদ্ধার অভিযান তদারককারী মোহাম্মদ আবু দান জানান, কারাম ভবনে চার দিনের তল্লাশি শেষে উদ্ধার অভিযান শেষ হয়েছে। এরপর উদ্ধারকারী দল গাজা সিটির অন্য একটি এলাকায় গিয়ে নতুন করে তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করেছে।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, ধ্বংসস্তূপ সরানোর জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। এ কারণে উদ্ধারকারীরা সীমিত ও সাধারণ সরঞ্জাম ব্যবহার করছেন। অনেক ক্ষেত্রে হাতের সাহায্যে কংক্রিট ও অন্যান্য ধ্বংসাবশেষ সরিয়ে লাশ উদ্ধারের চেষ্টা করতে হচ্ছে। এতে উদ্ধারকাজ ধীরগতিতে এগোচ্ছে।

আরও পড়ুন  হিমাচলে মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে ১১ জনের মৃত্যু, এখনও নিখোঁজ ৩৪