ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ইরানের কয়েকটি শর্ত মেনেছে যুক্তরাষ্ট্র: রেজায়ি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 38

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া সাতটি শর্তের কয়েকটি যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি মোহসিন রেজায়ি। তবে ওয়াশিংটনের জবাবকে পর্যাপ্ত মনে করছেন না তিনি। সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ কথা জানান রেজায়ি। এ বিষয়ে এএনআইয়ের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

এক্সে দেওয়া বার্তায় রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সাতটি শর্তের কয়েকটিতে সম্মত হয়েছে। তবে ইরানের বিবেচনায় এই সম্মতি যথেষ্ট নয়। তিনি আরও বলেন, ইরানের কূটনীতিতে পরিবর্তন এসেছে এবং আগের অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।

চলতি মাসের শুরুতে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছিলেন, ১৪ দফার সমঝোতা স্মারকের ভিত্তিতে দেওয়া ইরানের সাতটি শর্ত যুক্তরাষ্ট্রকে পূরণ করতে হবে। শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন  পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের উত্তেজনা তুঙ্গে, নিয়ন্ত্রণ নিতে মরিয়া ট্রাম্প

গালিবাফের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র সম্প্রতি একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। তবে তেহরান নিজেদের অবস্থানে অনড় ছিল।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়াসহ দেশটির দেওয়া শর্তগুলো মেনে নেওয়া হলেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং আলোচনা শুরু হবে।

এর আগে গত মাসে চলমান সংঘাত বন্ধে আলোচনা শুরুর উদ্যোগ হিসেবে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত পাঠিয়েছিল ইরান।

নিউজটি শেয়ার করুন

ইরানের কয়েকটি শর্ত মেনেছে যুক্তরাষ্ট্র: রেজায়ি

আপডেট সময় ১২:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া সাতটি শর্তের কয়েকটি যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি মোহসিন রেজায়ি। তবে ওয়াশিংটনের জবাবকে পর্যাপ্ত মনে করছেন না তিনি। সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ কথা জানান রেজায়ি। এ বিষয়ে এএনআইয়ের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

এক্সে দেওয়া বার্তায় রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সাতটি শর্তের কয়েকটিতে সম্মত হয়েছে। তবে ইরানের বিবেচনায় এই সম্মতি যথেষ্ট নয়। তিনি আরও বলেন, ইরানের কূটনীতিতে পরিবর্তন এসেছে এবং আগের অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।

চলতি মাসের শুরুতে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছিলেন, ১৪ দফার সমঝোতা স্মারকের ভিত্তিতে দেওয়া ইরানের সাতটি শর্ত যুক্তরাষ্ট্রকে পূরণ করতে হবে। শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন  ফিলিস্তিন সংকট নিয়ে সম্মেলনে,যুক্তরাষ্ট্রে গেছেন পররাষ্ট্র উপদেষ্টা