ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘চমৎকার’ হয়েছে: নেতানিয়াহু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 16

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠককে ‘চমৎকার’ বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, বৈঠকে দুই দেশের অংশীদারত্ব ও ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে—এ বিষয়ে অভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা হয়েছে।

হোয়াইট হাউসে একান্ত বৈঠকের পর প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু এসব কথা বলেন।
নেতানিয়াহু বলেন, বৈঠকটি পূর্ণ অংশীদারত্ব, দ্বিপক্ষীয় সমর্থন এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানোর অভিন্ন লক্ষ্যকে তুলে ধরেছে।

তিনি আরও বলেন, ইসরাইলের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় এবং গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ হয়েছে এই বৈঠকে। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আরও পড়ুন  ট্রাম্প-সি-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল

এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকটি ইতিবাচক ও ফলপ্রসূ ছিল।

এদিকে, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের বিরোধিতা করে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছেন অধিকারকর্মীরা।
সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘চমৎকার’ হয়েছে: নেতানিয়াহু

আপডেট সময় ০২:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠককে ‘চমৎকার’ বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, বৈঠকে দুই দেশের অংশীদারত্ব ও ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে—এ বিষয়ে অভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা হয়েছে।

হোয়াইট হাউসে একান্ত বৈঠকের পর প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু এসব কথা বলেন।
নেতানিয়াহু বলেন, বৈঠকটি পূর্ণ অংশীদারত্ব, দ্বিপক্ষীয় সমর্থন এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানোর অভিন্ন লক্ষ্যকে তুলে ধরেছে।

তিনি আরও বলেন, ইসরাইলের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় এবং গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ হয়েছে এই বৈঠকে। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আরও পড়ুন  লোডশেডিংয়ে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে বিটিআরসি’র জরুরি বৈঠক আজ