ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ভারতীয় ভিসা আবেদন শুরু, আইভ্যাকে দীর্ঘ লাইন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। সোমবার (২৯ জুন) থেকে আবেদন গ্রহণের প্রথম দিনেই ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) ঘিরে আবেদনকারীদের দীর্ঘ লাইন দেখা যায়। দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে উচ্ছ্বাসও লক্ষ্য করা গেছে।

এর আগে রোববার (২৮ জুন) থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) ট্যুরিস্ট ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হয়। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনের সময় বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন।

আরও পড়ুন  মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে ভিসা সেবা সাময়িক স্থগিত

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করেছিল।

পরবর্তীতে সীমিত পরিসরে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসা দেওয়া হলেও ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ ছিল।

সম্প্রতি ঢাকায় দায়িত্ব গ্রহণের পর ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর ঘোষণার মাধ্যমে সেই স্থবিরতার অবসান হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রে ট্যুরিস্ট ভিসা সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরেও এ সেবা সম্প্রসারণ করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ভারতীয় ভিসা আবেদন শুরু, আইভ্যাকে দীর্ঘ লাইন

আপডেট সময় ১২:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। সোমবার (২৯ জুন) থেকে আবেদন গ্রহণের প্রথম দিনেই ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) ঘিরে আবেদনকারীদের দীর্ঘ লাইন দেখা যায়। দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে উচ্ছ্বাসও লক্ষ্য করা গেছে।

এর আগে রোববার (২৮ জুন) থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) ট্যুরিস্ট ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হয়। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনের সময় বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন।

আরও পড়ুন  দ্রুতই ভিসা চুক্তি করা হবে আলজেরিয়ার সঙ্গে : স্বরাষ্ট্র উপদেষ্টা