ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 123

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো কলকাতা। আজ শনিবার (৯ মে) স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টা) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার প্রতিষ্ঠিত হলো।

শপথ গ্রহণ অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ছাদখোলা গাড়িতে শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে জনতাকে অভিবাদন জানান। রাজ্যপাল আর এন রবি শুভেন্দু অধিকারীকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী মোদি শুভেন্দুর পিঠ চাপড়ে দিয়ে তাঁকে অভিনন্দন জানান। রবীন্দ্রজয়ন্তীর এই দিনে মঞ্চে উঠে প্রধানমন্ত্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শুভেন্দু অধিকারীর পাশাপাশি নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।

আরও পড়ুন  নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন রাজনাথ সিং, নীতিন নবীন, শিবরাজ সিং চৌহান এবং জে পি নাড্ডা। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে যোগী আদিত্যনাথ (উত্তরপ্রদেশ), চন্দ্রবাবু নাইডু (অন্ধ্রপ্রদেশ), হিমন্ত বিশ্বশর্মা (আসাম) এবং মানিক সাহা (ত্রিপুরা) উপস্থিত ছিলেন। এ ছাড়া অভিনেতা মিঠুন চক্রবর্তীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে যোগ দেন।

দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন তাঁরই এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারী। গতকাল শুক্রবার ২০৭ জন নবনির্বাচিত বিধায়কের সমর্থন নিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন তিনি। আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন নতুন এই মুখ্যমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আপডেট সময় ১২:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

পশ্চিমবঙ্গের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো কলকাতা। আজ শনিবার (৯ মে) স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টা) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার প্রতিষ্ঠিত হলো।

শপথ গ্রহণ অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ছাদখোলা গাড়িতে শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে জনতাকে অভিবাদন জানান। রাজ্যপাল আর এন রবি শুভেন্দু অধিকারীকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী মোদি শুভেন্দুর পিঠ চাপড়ে দিয়ে তাঁকে অভিনন্দন জানান। রবীন্দ্রজয়ন্তীর এই দিনে মঞ্চে উঠে প্রধানমন্ত্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শুভেন্দু অধিকারীর পাশাপাশি নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।

আরও পড়ুন  পশ্চিমবঙ্গে হোটেলে অ/গ্নি/কা/ণ্ড, বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু