ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

সুদানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 108

ছবি সংগৃহীত

দক্ষিণ সুদানে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির রাজধানী জুবার দক্ষিণ-পশ্চিমে সোমবার (২৭ এপ্রিল) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, সিটিলিংক এভিয়েশন পরিচালিত ‘সেসনা ২০৮ ক্যারাভান’ মডেলের বিমানটি ইয়েই থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে যাত্রা শুরু করার মাত্র ২৮ মিনিটের মাথায় (৯টা ৪৩ মিনিটে) বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সব ধরণের যোগাযোগ হারিয়ে ফেলে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রচণ্ড খারাপ আবহাওয়া এবং কম দৃশ্যমানতার (লো ভিজিবিলিটি) কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়তে পারে।

আরও পড়ুন  সুদানের উত্তর দারফুরে আরএসএফের হামলায় ১২০ জন বেসামরিক মানুষ নিহত

দক্ষিণ সুদান রেড ক্রসের জুবা শাখার প্রধান জোসেফ লুকাক চার্লস জানান, দুর্ঘটনাস্থলটি দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধারকারী দলকে সেখানে পৌঁছাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বিমানে আগুন ধরে যাওয়ায় নিহতদের মরদেহ এতটাই পুড়ে গেছে যে, ডিএনএ পরীক্ষা ছাড়া তাঁদের শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

বিমানটিতে একজন পাইলটসহ মোট ১৪ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ১২ জন দক্ষিণ সুদানের নাগরিক এবং বাকি ২ জন কেনিয়ার নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে দেশটির সরকার।

নিউজটি শেয়ার করুন

সুদানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১৪

আপডেট সময় ১০:৩০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

দক্ষিণ সুদানে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির রাজধানী জুবার দক্ষিণ-পশ্চিমে সোমবার (২৭ এপ্রিল) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, সিটিলিংক এভিয়েশন পরিচালিত ‘সেসনা ২০৮ ক্যারাভান’ মডেলের বিমানটি ইয়েই থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে যাত্রা শুরু করার মাত্র ২৮ মিনিটের মাথায় (৯টা ৪৩ মিনিটে) বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সব ধরণের যোগাযোগ হারিয়ে ফেলে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রচণ্ড খারাপ আবহাওয়া এবং কম দৃশ্যমানতার (লো ভিজিবিলিটি) কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়তে পারে।

আরও পড়ুন  সুদানের বিচার চলাকালে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫