ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ৩ ভাইকে কুপিয়ে জখম জ্বালানি সংকট ঠেকাতে তিন দেশ থেকে বিকল্প পথে তেল আনছে বাংলাদেশ বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিয়ে কড়া বার্তা বেইলি রোড ট্র্যাজেডি: ভবন মালিক ও রেস্টুরেন্ট মালিকসহ ২২ জনের বিরুদ্ধে সিআইডির চার্জশিট মোটরসাইকেলে এসে ছাত্রদল নেতাকে নৃশংসভাবে হত্যা ট্রাম্পকে ‘প্রতিদিন কথা বলা’ থেকে বিরত থাকার পরামর্শ ম্যাক্রোর; ন্যাটো নিয়ে উদ্বেগ ট্রাম্প প্রশাসনে ফের রদবদল: মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বরখাস্ত জ্বালানি সংকট সামাল দিতে অফিস ও মার্কেট বন্ধের নতুন সময় ঘোষণা

ইরানের ৪০টি অস্ত্র কারখানা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইসরাইলের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যকার সংঘাত চরম আকার ধারণ করেছে। বুধবার (১ এপ্রিল) ইরানের নজিরবিহীন ব্যালিস্টিক মিসাইল হামলার জবাবে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা তেহরান ও এর আশেপাশে বিশেষ অভিযান চালিয়ে ইরানের অন্তত ৪০টি গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন কেন্দ্র বা অস্ত্র কারখানা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

বুধবার শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরাইলের রাজধানী তেল আবিব সহ বেশ কয়েকটি শহরে বড় ধরনের হামলা চালায় ইরান। তেল আবিবের নিকটবর্তী বেনি ব্রাক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া পেতাহ তিকভা ও রোশ হাইন এলাকায় ঘরবাড়ি ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার ভয়াবহতায় দেশটির লাখ লাখ মানুষ প্রাণভয়ে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, গত দুদিনে তেহরান ও এর আশপাশে ৪ শতাধিক হামলা চালিয়েছে আইডিএফ। ইসরাইলি বাহিনীর দাবি, তাদের এই বিশেষ অভিযানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ভবন ছাড়াও ৪০টি উন্নত অস্ত্র কারখানা লক্ষ্যবস্তু করা হয়েছে। তেল আবিব বলছে, তেহরানের উন্নত বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণের জায়গাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ইরান বা তাদের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

আরও পড়ুন  ৭ কলেজের শিক্ষার্থীদের উপ-উপাচার্যের অপসারণ দাবিতে টানা ব্লকেড কর্মসূচি ঘোষণা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনাগুলোতে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, তাদের আকাশসীমায় ঢুকে পড়া একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা ভূপাতিত করেছে। আইআরজিসি’র পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে যে, প্রতিরোধ ফ্রন্ট কোনোভাবেই দুর্বল নয় এবং তারা অত্যাধুনিক প্রযুক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সক্ষম।

এদিকে লেবানন সীমান্তেও সংঘর্ষ তীব্রতর হয়েছে। ইসরাইলের বিমান হামলা ও স্থল অভিযান রুখতে সর্বাত্মক পাল্টা হামলা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি দাবি করেছে, তারা ইসরাইলি ড্রোন ভূপাতিত করার পাশাপাশি শত্রুপক্ষের যুদ্ধবিমানকে ধাওয়া করেছে। গত ২৪ ঘণ্টায় লেবাননের দক্ষিণাঞ্চলে লড়াই করতে গিয়ে ইসরাইলের প্রায় অর্ধশত সেনাসদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ইরানের ৪০টি অস্ত্র কারখানা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইসরাইলের

আপডেট সময় ১০:১৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬