ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ৩ ভাইকে কুপিয়ে জখম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 142

ছবি সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ সভাপতি সোহেল চৌকিদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

আহতরা হলেন বিদ্যাবাগিস এলাকার বাসিন্দা সোবহান চৌকিদার এবং তার দুই ভাই বাচ্চু চৌকিদার ও যাচ্চু চৌকিদার। অন্যদিকে, অভিযুক্ত সোহেল চৌকিদার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন।

আরও পড়ুন  ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোবহান চৌকিদারের সঙ্গে সোহেল চৌকিদারের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় সোহেল তার দলবল নিয়ে সোবহানের ওপর অতর্কিত হামলা চালায়। সোবহানকে বাঁচাতে তার দুই ভাই এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা আহত তিন ভাইকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তারা ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করায় নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ৩ ভাইকে কুপিয়ে জখম

আপডেট সময় ০৪:৩১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

মাদারীপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ সভাপতি সোহেল চৌকিদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

আহতরা হলেন বিদ্যাবাগিস এলাকার বাসিন্দা সোবহান চৌকিদার এবং তার দুই ভাই বাচ্চু চৌকিদার ও যাচ্চু চৌকিদার। অন্যদিকে, অভিযুক্ত সোহেল চৌকিদার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন।

আরও পড়ুন  বাংলাদেশে বাল্যবিয়ের হার এশিয়ায় সর্বোচ্চ, আন্তর্জাতিক নারী দিবসে নতুন প্রতিবেদন উদ্বেগজনক তথ্য প্রকাশ